Humayun Kabir-Vijay TVK: ‘ভোটের পরই আমি তামিলনাড়ু যাব’, এবার কি তবে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ বিজয় থালাপতি-হুমায়ুন কবীরের জোট?
এদিন হুমায়ুন কবীরকে প্রশ্ন করা হয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দিল্লি গিয়েছেন, ইন্ডি জোটের বৈঠক হল, তাতে নতুন করে তৈরি হচ্ছে একটা শক্তির আত্মপ্রকাশের সম্ভাবনা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কি কোনও বিরোধী জোটের সাথে তিনি হাত মেলাবেন?
Humayun Kabir-Vijay TVK: সাম্প্রতিক এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এদিন এ প্রসঙ্গে কি জানালেন হুমায়ুন কবীর?
হাইলাইটস:
- বিজয় থালাপতির সাথে হাত মেলাতে আগ্রহী হয়েছেন হুমায়ুন কবীর
- তামিলনাড়ু সফর এবং বিজয়ের পাশে থাকার বার্তা হুমায়ুন কবীরের
- এদিন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে কি দাবি হুমায়ুন কবীরের?
Humayun Kabir-Vijay TVK: বাংলার রাজ্য রাজনীতিতে নয়া আঞ্চলিক মেরুকরণের জল্পনা উস্কে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা হুমায়ুন কবীর। সাম্প্রতিক এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণের রাজনৈতিক দল তথা ‘তামিলগা ভেট্রি কড়গম’ (TVK)-এর প্রধান অর্থাৎ জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতির সাথে হাত মেলাতে আগ্রহী হয়েছেন তিনি। এই নেতা বাংলায় বিজয়ের দলের সহযোগী শক্তি হিসেবে কাজ করার সাফ ইঙ্গিত দিয়েছেন।
We’re now on Telegram- Click to join
এদিন হুমায়ুন কবীরকে প্রশ্ন করা হয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দিল্লি গিয়েছেন, ইন্ডি জোটের বৈঠক হল, তাতে নতুন করে তৈরি হচ্ছে একটা শক্তির আত্মপ্রকাশের সম্ভাবনা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কি কোনও বিরোধী জোটের সাথে তিনি হাত মেলাবেন?
We’re now on WhatsApp- Click to join
এদিন ইন্ডি জোট এবং তৃণমূল–কংগ্রেস প্রসঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবীর রাজ্যের চেনা রাজনৈতিক সমীকরণকেই নাকচ করেছেন। দীর্ঘ ৩০ বছর ধরে কংগ্রেস করলেও প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে তিনি কোনও সমঝোতায় যেতে নারাজ।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তিনি অসন্তোষ প্রকাশ করে দাবি করেন, তাঁদের রাজনৈতিক ক্ষতি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কারণে। তাঁর কথায়, “৩০ বছর আমি কংগ্রেস করেছি। যতদিন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী রয়েছেন, কোনও প্রশ্নই ওঠে না কংগ্রেসে সাথে সমঝোতার। আর দিল্লিতে গিয়েছেন মমতা-অভিষেক, অভিষেকের কথা, খুবই ক্ষতি হয়েছে আমাদের।”
Read More- পুরসভা ভোটেও সিন্দুকে ‘ঘাসফুল’, এবং বিদ্রোহী ঋতব্রতদের বিধায়কপদ নিয়ে এবার সিদ্ধান্ত নেবেন স্পিকার
এদিকে, রাজ্য রাজনীতির দুই প্রধান শিবিরের বাইরে হেঁটে নয়া পথ খোঁজার বার্তা দিয়েই এদিন হুমায়ুন কবীর বলেছেন, “আগামী দিনে ভোট মিটলেই আমি তামিলনাড়ুতে যাব। বিজয় থালাপতির সাথে কথা বলব। যতদিন বেঁচে থাকব, বাংলার স্বার্থে তামিলনাড়ুর দলের সহযোগী দল হিসেবে এখানে শক্তি সঞ্চার করব।” তিনি এও জানিয়েছেন, তাঁকে বিজয়ের দলের তরফ থেকে কেউ আন অফিসিয়ালি জানিয়েছেন, আগ্রহী রয়েছেন তাঁরা। এবার সেই রাজনৈতিক ভাবনার সাথে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নিজেদের জমি শক্ত করতেই চাইছেন হুমায়ুন কবীর।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





