Bangla News

Sreelekha Mitra-PM Narendra Modi: প্রধানমন্ত্রীর ‘বিকৃত’ ছবি ঘিরে এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে দায়ের FIR

অভিযোগের ভিত্তিতে ২৬শে জুলাই আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) এবং ৩৫৬(৩) ধারায় ইচ্ছাকৃত অপমান এবং মানহানির মামলা তাঁর বিরুদ্ধে এবার রুজু করা হয়েছে।

Sreelekha Mitra-PM Narendra Modi: শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কোন ৩ ধারায় তদন্তে নামল পুলিশ? অভিযোগ বারুইপুর, নদিয়ার শান্তিপুরেও

হাইলাইটস:

  • প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ঘিরে বেকায়দায় শ্রীলেখা
  • একাধিক অভিযোগ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে
  • মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি, পাল্টা অভিযোগ শ্রীলেখার

Sreelekha Mitra-PM Narendra Modi: গতকাল কলকাতার আনন্দপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। অভিযোগ ওঠে যে, গত ২৪শে জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা অবধি একটি মিছিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর, মানহানিকর এবং অবমাননাকর বিকৃত-কুরুচিকর ছবি তিনি প্রদর্শন করেন।

We’re now on WhatsApp- Click to join

অভিযোগের ভিত্তিতে ২৬শে জুলাই আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) এবং ৩৫৬(৩) ধারায় ইচ্ছাকৃত অপমান এবং মানহানির মামলা তাঁর বিরুদ্ধে এবার রুজু করা হয়েছে। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বারুইপুরেও অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মীরা৷ অন্যদিকে, নদিয়ার শান্তিপুরেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পদ্ম শিবির।

We’re now on Telegram- Click to join

কী অভিযোগ আনা হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে?

মূলত, যে যে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর হয়েছে সেগুলি এবার একনজরে দেখে নেওয়া যাক। উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে গত শনিবার দিল্লির পাশাপাশি ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানেই যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। অভিযোগ যে নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে তিনি অসম্মান করেন প্রধানমন্ত্রীকে। এই মর্মে, আনন্দপুর থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করেন বিজেপিনেত্রী কেয়া ঘোষ। অভিযোগ দায়ের করা হয় বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও।

এ প্রসঙ্গে কী বলছেন অভিনেত্রী শ্রীলেখা?

পুরোটাই একটা চক্রান্ত বলে জানান শ্রীলেখা মিত্র। তাঁর সংযোজন, যদি তাঁকে অ্যারেস্ট করতে হয় তাহলে করুক। তবে শেষ পর্যন্ত তিনি লড়বেন। যদি তাঁর পাশে পার্টি নাও থাকে তাও তিনি লড়ে যাবেন। বিজেপি মানে ইন্ডিয়া বা ইন্ডিয়া মানেই বিজেপি নয়। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়েও আইনজীবীর সাথে পরামর্শ করেছেন বলেও এদিন জানিয়েছেন শ্রীলেখা মিত্র।

Read More- CJP-র সমর্থনে এবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবারই প্রতিবাদ-বিক্ষোভে যোগ দেবেন তৃণমূলনেত্রী

প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস বিতর্কে দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় গোটা দেশ জুড়েই। মুম্বাই থেকে কলকাতা। এই আন্দোলনে সামিল হন পড়ুয়াদের পাশাপাশি আরও সাধারণ মানুষ এবং তারকারাও। আর ঠিক তেমনই কলকাতায় ছাত্রছাত্রীদের এই আন্দোলনে সামিল হন শ্রীলেখা মিত্র। এরপরই সমাজ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন শ্রীলেখা। পোস্টারেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি। সেই ছবিকেই কুরুচিকর বলে এবার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন, একাধিক বিজেপি নেতা ও কর্মীরা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button