NCPI-TMC: NCPI-তেও রয়েছে ‘ঘরশত্রু’রা! দুই সাংসদই নাকি সব খবর পৌঁছে দিচ্ছেন কালীঘাট তৃণমূলে
সম্প্রতি, ওই দলের অন্দর থেকে ওই ২০ জন সাংসদের যে টানাপোড়েনের খবর আসছে। তাতে জানা গিয়েছে যে, খবর সূত্রে, বাকিরা অসন্তুষ্ট এক মহিলা বর্ষীয়ান সাংসদের ব্যবহারে।
NCPI-TMC: NCPI-এর দুই সাংসদকে নিয়ে সন্দেহ, এবার NCPI-এর অন্দরেই এই নিয়ে তৈরি হয়েছে বড় জল্পনা
হাইলাইটস:
- NCPI-এর অন্দরে দুই সমস্যা তৈরি হয়েছে
- NCPI-এর দুই সাংসদই হচ্ছে নাকি ‘ঘরশত্রু’
- NCPI-এর সব কথা পৌঁছে যাচ্ছে কালীঘাটে
NCPI-TMC: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দফায় দফায় দেখা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সাথে দফায় দফায় কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও। এখনও অবধি সুরাহা তো হয়নি, বদলে তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে আরও বেড়েছে জটিলতা। আর এরই মাঝে আরও দুই সমস্যাও NCPI-এর অন্দরে তৈরি হয়েছে।
We’re now on WhatsApp- Click to join
সম্প্রতি, ওই দলের অন্দর থেকে ওই ২০ জন সাংসদের যে টানাপোড়েনের খবর আসছে। তাতে জানা গিয়েছে যে, খবর সূত্রে, বাকিরা অসন্তুষ্ট এক মহিলা বর্ষীয়ান সাংসদের ব্যবহারে। এছাড়াও, সন্দেহ বেড়েছে ২ সাংসদকে নিয়েও।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর অনুযায়ী, এক বর্ষীয়ান সাংসদ এবং এক নবীন সাংসদ (প্রথমবারের সাংসদ) কে ঘিরে অভিযোগ উঠেছে, তাঁরা NCPI-এর খবর পৌঁছে দিচ্ছেন কালীঘাট তৃণমূলের হাতে। যা যা বৈঠকে আলোচনা হচ্ছে, সেই সমস্ত খবরই নাকি পৌঁছে যাচ্ছে মমতার তৃণমূল শিবিরের কাছে।
𝗧𝗵𝗲 𝗱𝗶𝗹𝗲𝗺𝗺𝗮 𝗼𝗳 𝗞𝗵𝗮𝗻, 𝗥𝗮𝗵𝗮𝗺𝗮𝗻 & 𝗣𝗮𝘁𝗵𝗮𝗻.
After breaking away from the 𝗧𝗠𝗖 and joining the 𝗡𝗖𝗣𝗜, the three rebel MPs from 𝗪𝗲𝘀𝘁 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹 have skipped the 𝗡𝗗𝗔 𝗽𝗮𝗿𝗹𝗶𝗮𝗺𝗲𝗻𝘁𝗮𝗿𝘆 𝗽𝗮𝗿𝘁𝘆 𝗺𝗲𝗲𝘁𝗶𝗻𝗴 twice.
According to one…— Ashok Upadhyay (@ashoupadhyay) August 6, 2026
অন্যদিকে, আগেই তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে বেশ জটিলতা তৈরি হয়েছে। বারবার শতাব্দী রায় ‘একসঙ্গে আছি’ বললেও, ইউসুফ পাঠান, খলিলুর রহমান, আবু তাহেরকে নিয়ে প্রকট হয়ে উঠেছে বেশ জটিলতা। ওই তিনজন এনডিএ-র বৈঠকে যাননি। এদিকে, আবু তাহের প্রকাশ্যে বলেছেন, ‘বিজেপির সাথে মিশে যাওয়া সম্ভব নয়।’ এই একই কথা বলেছেন আরও এক সাংসদ জগদীশ বসুনিয়া। তিনিও দাবি করেছেন যে, সংখ্যালঘু ভোটার আছেন তাঁদের কেন্দ্রে। তাঁদের পক্ষে সম্ভব নয় বিজেপিতে যোগ দেওয়া।
উল্লেখ্য, মঙ্গলবার NCPI-এর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বঙ্গভবনের এই বৈঠকে মোট ২২ জন সাংসদ হাজির ছিলেন। এর মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়-সহ বৈঠকে আরও ১৯ জন NCPI সাংসদ উপস্থিত ছিলেন।
Bengal CM Suvendu Adhikari today met former TMC Lok Sabha MP's who have now joined the NCPI party in capital Delhi
Newly elected BJP Rajya Sabha MP's Sukhendu Sekhar Ray, Sushmita Dev and Prakash Chik Baraik attended the meeting as well
Union minister Bhupender Yadav & BJP MP… pic.twitter.com/C23O8LPaec
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) August 4, 2026
এছাড়াও এই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলত্যাগী রাজ্যসভার ৩ বিজেপি সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইকও।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





