Mamata Banerjee: ‘আমি আত্মপ্রচারে বিশ্বাস করি না, কোনওদিন প্রকল্প করিনি মুখ্যমন্ত্রীর নামে!’ নাম পরিবর্তন নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, গতকাল রাজ্য সরকার এবং বিজেপিকে ফেসবুক লাইভে এসে একাধিক বিষয়ে নিশানা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সূত্রেই তাঁর আমলে চালু হওয়া প্রকল্পের নাম বদলের অভিযোগ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে৷
Mamata Banerjee: এদিন সোশ্যাল মিডিয়ায় বর্তমান রাজ্য সরকার এবং বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
হাইলাইটস:
- মঙ্গলবার একগুচ্ছ অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী
- রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ মমতার
- গতকাল ফেসবুক লাইভে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছিল অন্যতম চেনা শব্দ সরকারি প্রকল্পের প্রচারে৷ ওই একই শব্দবন্ধ ব্যবহার করতেন তৃণমূলের সকল জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতারাও৷ যদিও প্রাক্তন হওয়ার পর এবার এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, কোনও দিন মুখ্যমন্ত্রী পদ ব্যবহার করে তিনি আত্মপ্রচার করেননি।
We’re now on WhatsApp- Click to join
এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
প্রসঙ্গত, গতকাল রাজ্য সরকার এবং বিজেপিকে ফেসবুক লাইভে এসে একাধিক বিষয়ে নিশানা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সূত্রেই তাঁর আমলে চালু হওয়া প্রকল্পের নাম বদলের অভিযোগ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে৷ মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প চালু করা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আত্মপ্রচারে আমি বিশ্বাস করি না৷ কোনওদিন কোনও প্রকল্প করিনি মুখ্যমন্ত্রীর নামে৷ এবং আমাদের সময়ে শুরু হওয়া প্রকল্পের নাম বদলে গিয়ে হয়ে গেল মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যোজনা৷’ এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে দিয়ে অন্নপূর্ণা যোজনা করে দেওয়া নিয়েও।
Karma Comes Full Circle 😂
Mamata Banerjee Cries as Thousands of TMC Goons Are Jailed
Mamata Banerjee:
“I don’t get permission to hold rallies. Every time, I have to approach the court to seek permission.”
“The West Bengal Police are telling our MPs and MLAs to either join… pic.twitter.com/x3lInW2pQ7
— maithun (@Being_Humor) August 4, 2026
একাধিক বিষয়ে এদিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল বিকেলে ফেসবুক লাইভে করে রাজ্য সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী৷ পুলিশের অপব্যবহার থেকে তাঁর বইয়ের রয়্যালটির টাকা আটকে দেওয়ার মতো একগুচ্ছ বিষয়ে সরব হয়েছেন কালীঘাটের তৃণমূলনেত্রী মমত বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে জেন জি-র প্রসঙ্গও উঠে এসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যে পুলিশের সাথে কাজ করেছি, সম্মান করি তাদের। তবে এই পুলিশ ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে অন্য দলে যাওয়ার বিষয়ে। বলছে যে, হয় অন্য দলে চলুন না হয় জেলে চলুন। এটা কী পুলিশের কাজ? রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে এই জন্য।’
এদিন বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশের দিকে একটু তাকান৷ ঘর সামলান আগে, সম্প্রীতি সামলান৷ সবই ভাগাভাগি করছেন৷ সম্প্রীতির প্রতীক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু৷
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






