Shakib Al Hasan: শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দিতেই শাকিব-আল-হাসানের পৈতৃক বাড়িতে হামলা
শাকিব আল-হাসান খেলা থেকে অবসর নেওয়ার পরই পা রেখেছিলেন রাজনীতির ময়দানেতে। বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক থেকে সরাসরি আওয়ামী লিগের সাংসদ হন শাকিব আল-হাসান।
Shakib Al Hasan: এদিন শাকিবের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতীরা, বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পেট্রোল বোমাও
হাইলাইটস:
- আওয়ামী লিগের নেতা-সাংসদ শাকিবের বাড়িতে হামলা
- গতকাল হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব
- এরপরই শাকিবের পৈতৃক বাড়িতে আগুন ধরায় দুষ্কৃতীরা
Shakib Al Hasan: ফের উত্তপ্ত বাংলাদেশ। এবার শাকিব আল হাসানের বাড়িতে হামলা। গতকাল রাতে হামলা হয় আওয়ামী লিগের নেতা-সাংসদ তথা বাংলাদেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক শাকিব-আল-হাসানের বাড়িতে। ভাঙচুর চালানোর পাশাপাশি শাকিবের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পেট্রোল বোমা।
We’re now on Telegram- Click to join
শাকিব আল-হাসান খেলা থেকে অবসর নেওয়ার পরই পা রেখেছিলেন রাজনীতির ময়দানেতে। বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক থেকে সরাসরি আওয়ামী লিগের সাংসদ হন শাকিব আল-হাসান। তবে, বাংলাদেশে পালাবদলের পরই কার্যত আড়ালেই ছিলেন তিনি।
We’re now on WhatsApp- Click to join
গতকাল অর্থাৎ ৫ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লিতে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব আল-হাসান। তাঁকে দেখা যায় ভিডিওয়। ঠিক তারপরই হামলা হয় শাকিব আল-হাসানের বাংলাদেশের পৈত্রিক বাড়িতে।
Bomb Attack At Top Bangladeshi Cricketer Shakib Al Hasan's House Hours After Participating in Sheikh Hasina's Press Conference in New Delhi. https://t.co/Vc2R3QimfD
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 5, 2026
এদিকে, জানা গিয়েছে যে, শাকিব-আল-হাসানের মাগুরার কেশবমোড়ে বাড়িতে গতকাল রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ কিছু দুষ্কৃতীরা হামলা চালায়। দুষ্কৃতীরা তাঁর পৈত্রিক বাড়ি ভাঙচুর করে, পেট্রোল বোমাও ছোড়া হয় তাঁর বাড়ি লক্ষ্য করে বলেও ওঠে অভিযোগ। এরপরে তাঁর বাড়ির লোহার গেটে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে দেয়। এই হামলার ঘটনায় তবে এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
Read More- বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধি চাইলেন তসলিমা নাসরিন, সেই সঙ্গে মুখোশ খুললেন ইউনূসের
অন্যদিকে, গতকালের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে বাংলাদেশে ফিরে যাবেন তিনি। আগামী ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন তিনি। তবে কবে, কত তারিখে, তা এখনও স্পষ্ট জানাননি। তিনি গ্রেফতারি কিংবা মৃত্যুর আশঙ্কাকেও এবার পরোয়া না করেই তাঁর নিজ দেশে ফিরতে দৃঢ়প্রতীজ্ঞ।
উল্লেখ্য, এই হামলার খবর সম্পর্কে এখনও অবধি বাংলাদেশ সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। হামলার সময় শ্রীলঙ্কায় ছিলেন শাকিব। সেখান থেকেই লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে অংশ নেওয়ার পর সাজঘরে এবং পরে টিম বাসে থেকেই সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তিনি। এরপরই হামলা হয় শাকিবের পৈতৃক বাড়ি বাংলাদেশে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







