Bangla News

India-Pak Border: ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বড় বিস্ফোরণ, তবে কী রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় যাত্রীবাহী ট্রেন ওড়ানোর ছক?

জানা যাচ্ছে, এই বিস্ফোরণ ঘটে আনুপগড়-সুরতগড় রেলপথের ৫০ জিবি এলাকার কাছে। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনকে ধরে রাখা দু’টি কংক্রিটের স্তম্ভ।

India-Pak Border: বিস্ফোরণের জেরে আপাতত বন্ধ রয়েছে ট্রেন চলাচল, ইতিমধ্যেই তদন্তে নেমেছে এটিএস

হাইলাইটস:

  • ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের কাছে ঘটে বড় বিস্ফোরণ
  • ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের দু’টি কংক্রিটের স্তম্ভ ও কয়েকটি স্লিপার
  • রেলপথে এই বিস্ফোরণের জেরে আপাতত বন্ধ ট্রেন চলাচল

India-Pak Border: রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ। আনুপগড়-সুরতগড় রেলপথ বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরেই ওই রুটে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ট্রেন চলাচল রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। রেললাইন উড়িয়ে দিয়ে যাত্রীবাহী এই ট্রেনকে লক্ষ্য করার কোনওরকম ষড়যন্ত্র ছিল কি না, তা এবার খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

We’re now on Telegram- Click to join

জানা যাচ্ছে, এই বিস্ফোরণ ঘটে আনুপগড়-সুরতগড় রেলপথের ৫০ জিবি এলাকার কাছে। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনকে ধরে রাখা দু’টি কংক্রিটের স্তম্ভ। এর পাশাপাশি, ভেঙে গিয়েছে রেললাইনের কয়েকটি স্লিপারও। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ২০০ মিটার দূর থেকেও এর শব্দ শোনা যায়। জানা গিয়েছে, রেললাইনের নীচেও প্রায় দু’ফুট মত গভীর গর্ত তৈরি হয়েছে বলেও।

We’re now on WhatsApp- Click to join

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, বিস্ফোরণের ঠিক প্রায় ৪৫ মিনিট আগেই আনুপগড় থেকে সুরতগড়গামী একটি ট্রেন যাতায়াত করেছিল ওই রেলপথ দিয়ে। ট্রেনটি এদিন রাত ৯টা নাগাদ পেরিয়ে যায় ওই এলাকা। তার পরেই ঘটে বিস্ফোরণ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস), নিরাপত্তা সংস্থার আধিকারিক, ডগ স্কোয়াড, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং রেল কর্তৃপক্ষ। রাত ২টো নাগাদ পৌঁছয় নিরাপত্তাকর্মীদের একটি দল। এই বিস্ফোরণের পর সকাল ৯টা অবধি আনুপগড়-সুরতগড় রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে শ্রীগঙ্গানগরের পুলিশ সুপার হরিশঙ্কর জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনকে ধরে রাখা দু’টি সিমেন্টের স্তম্ভ। এবং ঘটনাস্থলে ডাকা হচ্ছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-র দল। এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে। সম্প্রতি, সীমান্তবর্তী এলাকায় যে ৭.৫ কেজি আরডিএক্স উদ্ধার হয়েছিল, এই ঘটনার তার সাথে কোনও যোগসূত্র এখনও পাওয়া যায়নি বলেই তিনি জানিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

Read More- পাকিস্তানে রাতের অন্ধকারে আত্মঘাতী বোমা হামলা! পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় নিহত ৫

এই ঘটনা ঘটেছে রামসিংহপুর থানার অধীন এলাকায়। কী কারণ রয়েছে বিস্ফোরণের নেপথ্যে, দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা জানতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button