Entertainment

Bigg Boss Bangla: ‘ভূত’ বেশে দুর্গে ফিরতেই ফের নন্দিনীকে জাপটে ধরে চুমুতে ভরালেন প্রেমিক রাজবীর

সম্প্রতি, একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, কেমন লাগছে ‘বিগ বস’? তাঁর মন্তব্য যে, "হতেই পারে মিষ্টি প্রেম। কিন্তু এটা পৌঁছে গিয়েছে একটা নোংরামির পর্যায়ে। বাড়াবাড়ি হচ্ছে চরম।"

Bigg Boss Bangla: নন্দিনীকে চুমু রাজবীরের, ‘চূড়ান্ত নোংরামি হচ্ছে’ বলে তোপ দাগালেন এদিন সৌরভের মা

হাইলাইটস:

  • ফের মূল দুর্গে ঢুকে পড়লেন নন্দিনী দত্ত
  • নন্দিনীকে দেখে জড়িয়ে চুম রাজবীরের
  • ‘নোংরামি’ বলে তোপ সৌরভের মায়ের

Bigg Boss Bangla: আগেই বোঝা গিয়েছিল যে, বিগ বস বাংলার ঘরে ফের প্রত্যাবর্তন হবে নন্দিনী দত্তের। তবে তা কবে আর কীভাবে, তা-ই স্পষ্ট ছিল না। তবে গতকালের পর্বে দেখা গেল ভূত জুলির রূপে দুর্গে ঢুকে পড়লেন নন্দিনী দত্ত। তাঁকে দেখেই রাজবীর জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলেন। তবে এই ধরণের আচরণে পারিবারিক শোয়ে ভীষণ বিরক্ত প্রতিযোগী সৌরভ দাসের মা।

সম্প্রতি, একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, কেমন লাগছে ‘বিগ বস’? তাঁর মন্তব্য যে, “হতেই পারে মিষ্টি প্রেম। কিন্তু এটা পৌঁছে গিয়েছে একটা নোংরামির পর্যায়ে। বাড়াবাড়ি হচ্ছে চরম।”

We’re now on Telegram- Click to join

গত রবিবার ‘দাদার রবিবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, দর্শকদের ভোটে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন নন্দিনী দত্ত। এরপরই রাজবীর-সহ অন্যান্যরা প্রতিযোগীরা কান্নায় ভেঙে পড়েন। প্রেমিকাকে দুর্গ ছাড়ার মুহূর্তে চুমুতে ভরিয়ে দেন রোমিও রাজবীর। ক্যামেরার সামনে জ্যাকেট চাপা দিয়ে প্রেমিকাকে চুমু খান রাজবীর।

We’re now on WhatsApp- Click to join

তবে যদিও এরপরই জানা যায়, আদলে এভিক্টেড হননি নন্দিনী দত্ত। তাঁকে সিক্রেট রুমে রাখা হয় ২ দিন। সেখান থেকে মঙ্গলবার রাতে ভূতের বেশে ফেরানো হল মূল দুর্গে। জানা যায় যে, বেশ কিছু পাওয়ার নিয়েই ফিরেছেন নন্দিনী। স্বাভাবিকভাবেই নন্দিনী ফিরতেই আবেগ প্রবণ হয়ে পড়েন রাজবীর। নন্দিনীকে জাপটে ধরে চুমুতে ভরিয়ে দেন রাজবীর।

দীর্ঘদিন ধরেই এই মাখোমাখো রাজ-নন্দিনীর প্রেমে আপত্তি জানিয়েছেন অনেকে। খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ই বলেছেন, যা হচ্ছে পারিবারিক শোয়ে, তা কিন্তু ঠিক নয়। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা সৌরভ দাসের মা।

Read More- পিছিয়ে গেল সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি, তবে কী ৪০০০ কোটির রামায়ণই এর কারণ?

এদিন তিনি বলেছেন, “হতেই পারে মিষ্টি প্রেম। কিন্তু এটা পৌঁছে গিয়েছে একটা নোংরামির পর্যায়ে। বাড়াবাড়ি হচ্ছে চরম। সব কিছুরই একটা সীমা থাকা উচিত। রাজবীর এবং নন্দিনীর এই সীমাটাই পার করে গিয়েছে। তাই শো দেখাই ছেড়ে দেব ভেবেছিলাম।”

এদিকে তবে যদিও সৌরভের মায়ের মুখে এহেন মন্তব্য একেবারেই না-পসন্দ নেটিজেনদের।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button