Entertainment

Sadhak Bamakhyapa: পিছিয়ে গেল সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি, তবে কী ৪০০০ কোটির রামায়ণই এর কারণ?

কালীপুজোর আবহেই এই ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও, তবে কৌশলগত কারণে পেছানো হয় মুক্তির দিন বলেই ধারণা টলিপাড়ার। তবে কেন এই সিদ্ধান্ত?

Sadhak Bamakhyapa: কেন এই সিদ্ধান্ত? কালীপুজোয় নয় তবে কবে মুক্তি পাবে ‘সাধক বামাক্ষ্যাপা’?

হাইলাইটস:

  • কালীপুজোয় মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে বদল সিদ্ধান্ত
  • সাধক বামাক্ষ্যাপার মুক্তি পিছানোর নৈপথ্যে কি কারণ রামায়ণ?
  • খুব শীঘ্রই ঘোষণা করা হবে সাধক বামাক্ষ্যাপার মুক্তির তারিখ

Sadhak Bamakhyapa: এবার ছোট পর্দার জনপ্রিয়তার পরই বড় পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’। পরিচালক সায়ন্তন ঘোষালের পরিচালনায় অভিনেতা সব্যসাচী চৌধুরী-র এই ছবি ঘিরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ছিল চরমে। আগেই ঘোষণা করা হয়েছিল যে এই বছরের কালীপুজোতেই বড় পর্দায় মুক্তি পাবে ভক্তি ও অলৌকিক মিলনে তৈরি এই ছবি। তবে শেষ মুহূর্তে এই ছবির মুক্তির দিন এবার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।

We’re now on Telegram- Click to join

কালীপুজোর আবহেই এই ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও, তবে কৌশলগত কারণে পেছানো হয় মুক্তির দিন বলেই ধারণা টলিপাড়ার। তবে কেন এই সিদ্ধান্ত? উৎসবের মরশুমে একগুচ্ছ বড় বাজেটের ছবির ভিড় আর ছবির ভিএফএক্স এবং সাউন্ড ডিজাইনিংয়ের কাজও আরও নিখুঁত করতেই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় বলেই খবর প্রযোজনা সংস্থা সূত্রে। এই ছবির নতুন মুক্তির দিন এবার খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

We’re now on WhatsApp- Click to join

মূলত, এই কালীপুজোতে বড় পর্দায় আসছে নীতিশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ছবি ‘রামায়ণ’। এই বড় বাজেটের ৪০০০ কোটির ছবি ঘিরে উন্মাদনা দেশজুড়ে তুঙ্গে। তাই এই ছবির সাথে হল দখলের লড়াইয়ে সম্ভব নয় এঁটে ওঠা।

এই ছবিতে সব্যসাচী চৌধুরীর সাথে ‘মা তারা’-র ভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। এই চরিত্রটিকে বড় পর্দায় বাস্তবসম্মত করতেই নিজেকে বিশেষভাবে প্রস্তুত করেছেন সব্যসাচী এবং এই ছবির জন্য তিনি নিজের প্রায় ২০ কেজি ওজনও বাড়িয়েছেন।

এর আগে, ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকে ছিলেন নাম ভূমিকায় সব্যসাচী এবং মা কালীর চরিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন পায়েল দে। ছোট পর্দার সেই জনপ্রিয় হিট জুটিকেই এবার ভিন্ন রূপে পর্দায় ফিরিয়ে এনেছে এসভিএফ।

Read More- সারা আলি খান ও অমৃতা সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে মুখ খুললেন ওরি

প্রসঙ্গত, এই ছবির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এর পাশাপাশি, এই ছবির রচনা এবং সৃজনশীল পরিচালনার দায়িত্বেও রয়েছেন সব্যসাচী চৌধুরী। এবং এই ছবির সুর বেঁধেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সব্যসাচী এবং পায়েল দে ছাড়াও এই ছবিতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কেও। আপতত, বড় পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’র কাহিনি দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে দর্শককে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button