Lehsun Wale Aloo Recipe: লুচি দিয়ে আলুর দমের জায়গায় অন্য কিছু খেতে চান? বানিয়ে ফেলুন রসুন ওয়ালে আলু, রইল সম্পূর্ণ রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে পাঞ্জাবের বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রিয়াল রাজপুরোহিত আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন রসুন ওয়ালে আলু। এটি ফুলকো লুচির সাথে দারুণ খেতে লাগবে।
Lehsun Wale Aloo Recipe: এই আলুর সুস্বাদু রেসিপিটি ফুলকো লুচির সাথে দারুণ খেতে লাগবে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে পাঞ্জাবের বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রিয়াল রাজপুরোহিত বানালেন রসুন ওয়ালে আলু
- সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে
Lehsun Wale Aloo Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে পাঞ্জাবের বিখ্যাত ইনফ্লুয়েন্সার প্রিয়াল রাজপুরোহিত আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন রসুন ওয়ালে আলু। এটি ফুলকো লুচির সাথে দারুণ খেতে লাগবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
রসুন ওয়ালে আলু তৈরির উপকরণগুলি হল:
• সেদ্ধ করা আলু কুচি
• রসুন কুচি
• গণেশ মার্কা সর্ষের তেল
• শুকনো লঙ্কা
• কাঁচালঙ্কা কুচি
• ধনেপাতা কুচি
• স্বাদ মতো নুন
• স্বাদ মতো বিটনুন
• গোটা জিরে
• গোটা সর্ষে বা সরিষা
• হিং
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• কসুরি মেথি

রসুন ওয়ালে আলু তৈরির পদ্ধতি:
• প্রথমে একটি হামানদিস্তাতে রসুন কোয়া, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, স্বাদ মতো বিটনুন এবং নুন দিয়ে ভালো করে পিষে নিলেন।
• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে, গোটা সর্ষে বা সরিষা এবং হিং ফোড়ন দিলেন।
• এরপর ওই তেলে রসুন-কাঁচালঙ্কার পেস্টটিও দিয়ে দিলেন।
• এবার ভালো করে মশলাটি ভেজে তাতে একে একে দিয়ে দিলেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন।
• তারপর সবকিছু ভালো করে রান্না করে পরিমান মতো জল দিয়ে ২-৩ মিনিট কষিয়ে নিলেন।
Read more:- দই কারি খেয়েছেন কখনও? গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, দারুণ খেতে লাগবে
• এবার তাতে সেদ্ধ করা আলু কুচিগুলি দিয়ে দিলেন এবং ভালো করে রান্না করে নিলেন।
• তারপর সবশেষে উপর থেকে কসুরি মেথি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নিতেই তৈরি হয়ে গেল সুস্বাদু রসুন ওয়ালে আলু।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







