Dev-Subhashree: ‘তুই ছাড়া না এ জগতে, কিছুই আগে না…’, দেবকে জড়িয়ে বোল্ড অবতারে রোম্যান্সে বুঁদ শুভশ্রী
দেশু ৭ ছবির প্রচারের স্বার্থে এই ফটোশ্যুট দেব-শুভশ্রীর। যেখানে শুভশ্রীকে দেখা গিয়েছে বোল্ড অবতারে। নস্যি রঙের একটি গাউনে, ন্যুড মেকআপ।
Dev-Subhashree: দেশু ৭ ছবির প্রচারের স্বার্থে বোল্ড ফটোশ্যুটে রোম্যান্সের ম্যাজিক দেখালেন দেব-শুভশ্রী
হাইলাইটস:
- বাংলা এখন ভুগছে দেশুর ভাইরাল ফিভারে
- পর্দার হিট জুটি এবার কামব্যাক করেছে
- রবিবার দেশুর ছবি ঘিরে চড়েছে পারদ
Dev-Subhashree: বাংলা জুড়ে এখন শুধুই দেব-শুভশ্রী। আগামী ১৬ই অক্টোবর দেব-শুভশ্রীর দেশু ৭ মুক্তির পরও যে এই জ্বর সারবে নাকি তা আরও বাড়বে সেটা এখনই বলা মুশকিল। পর্দায় দেব-শুভশ্রীর ম্যাজিক দেখারই অপেক্ষায় তাঁদের ভক্ত এবং অনুরাগীরা। এসবেরই মাঝে সমাজ মাধ্যমে এবার ফের ঝড় তুললেন দেব-শুভশ্রী। সম্প্রতি তাঁদের ফটোশ্যুট দেখেই ঘুম উড়েছে নেটবাসীর। এটা আদৌও যে অনস্ক্রিন জুটির কামাল নাকি অফস্ক্রিনেই তৈরি হয়েছে কোনও রসায়ন, তা এখন সেই প্রশ্নই এবার ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
We’re now on Telegram- Click to join
দেশু ৭ ছবির প্রচারের স্বার্থে এই ফটোশ্যুট দেব-শুভশ্রীর। যেখানে শুভশ্রীকে দেখা গিয়েছে বোল্ড অবতারে। নস্যি রঙের একটি গাউনে, ন্যুড মেকআপ।
অপরদকে, দেবকে দেখা গিয়েছে ক্যাজুয়াল লুকে। ছবিতে কখনও দেবের বুকে শুভশ্রীর মাথা, আবার কখনও দেবকে আঁকড়ে ধরেছেন নায়িকা। তাঁদের চোখে সেই পুরনো প্রেমের আগুন যে একেবারে স্পষ্ট তা বেশ বলাই বাহুল্য। দেবের বাহুডোরে চোখ বন্ধ করে অভিনেত্রী শুভশ্রী বুঝিয়ে দিলেন তাঁরই ভরসার জায়গা দেব। এই ছবি শেয়ার করে এদিন ক্যাপশনে দেশু ৭-এর গানের শব্দ লেখা, ‘তুই ছাড়া না এ জগতে, কিছুই আগে না…।’
We’re now on WhatsApp- Click to join
একসময়কার পর্দার হিট জুটি দেব-শুভশ্রীর এহেন কামব্যাক ঘিরে বছরের প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল বেশ তুঙ্গে। বহু বছর পর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ফের জুটি বেঁধে ফিরছেন দেব-শুভশ্রী। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের পর্দার বাইরেও রোম্যান্সের কথা কারোরই অজানা নয়। তবে সেই সম্পর্কই ভেঙেছে বহু বছর হয়ে গিয়েছে। শুভশ্রী এখন পরিচালক রাজ ঘরণী এবং তিনি দুই সন্তানের মা। কিন্তু তাও এত বছর পরও দেব এবং শুভশ্রীর সেই রোম্যান্সের ম্যাজিক যেন সেই একই রয়েছে। গতকাল এই জুটির বোল্ড ফটোশ্যুটে উষ্ণতার পারদ আরও এক ধাপ চড়েছে।
The hype around DeSu7 is reaching unprecedented heights! With the iconic on-screen couple Dev and Subhashree teasing fans with cozy pictures, don't blame anyone if it provides fuel to the rumour mills. Here's the latest…#DeSu7 #DevSubhashree #Tollywood #Dev #SubhashreeGanguly… pic.twitter.com/rmTNiZnOQ8
— Diganta Guha (@diganta_guha) September 20, 2026
দেশু ৭ নিয়ে স্বাভাবিকভাবেই দেব এবং শুভশ্রীর মধ্যে উত্তেজনা যথেষ্ট রয়েছে, যদিও টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল যে এর জন্য রাজ এবং শুভশ্রীর দাম্পত্যে নাকি প্রভাব পড়েছে। তাঁদের মধ্যে নাকি সৃষ্টি হয়েছে দুরত্বের। যদিও এইসব কেবল গুঞ্জন। সম্প্রতি, ছেলে ইউভানের জন্মদিনে স্ত্রী শুভশ্রীর উদ্দেশ্যে পরিচালক রাজের আবেগঘন খোলামেলা চিঠি এটাই প্রমাণ করেছে যে তাঁদের মধ্যে সবকিছুই একদম ঠিকঠাক রয়েছে।
এবার যদিও এদিন এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন যে তাঁকে এবং শুভশ্রীকে ঘিরে এত যেসব গুজব রটছে, যে দেব এখন প্রকাশ্যে শুভশ্রীর সাথে কথা বলতেও ভয় পাচ্ছেন।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







