Entertainment

Salman Khan: ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ‘বিগ বসে’র মঞ্চে দাবাং স্টাইলে জামা খুলে ট্রোলারদের পাল্টা জবাব দিলেন সালমন খান

এবার এই ট্রোলারদের পাল্টা দিলেন ভাইজান। আর সেটাও একদম দাবাং আন্দাজে। ‘বিগ বস ২০’-র মঞ্চে শার্ট খুলে ট্রোলারদের মুখের উপর জবাব দিলেন তিনি। ‘দাবাং’ স্টাইলে বুঝিয়ে দিলেন তিনি এখনও সুপারফিট।

Salman Khan: উইকেন্ড কা বারে ভাইজানের এহেন রূপ আগে কখনও দেখেনি ভক্তরা

হাইলাইটস:

  • ‘বিগ বস ২০’-র মঞ্চে জামা খুলে ট্রোলারদের যোগ্য জবাব দিলেন ভাইজান
  • একদম ‘দাবাং’ স্টাইলে বুঝিয়ে দিলেন ৬০ বছর বয়সেও তিনি সুপারফিট
  • ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে যাঁরা বিদ্রূপ করেছিলেন, তাঁদেরকেও ছেড়ে কথা বললেন না

Salman Khan: বেশ কিছুদিন ধরে বি-টাউন কান পাতলেই শোনা যাচ্ছিল বলিউড সুপারস্টার সালমন খান অসুস্থ। আসলে দিন কয়েক আগে ‘ভাইজানে’র একটি ছবি ভাইরাল হয়েছিল, আর তাতেই চিন্তা বেড়েছিল ভক্তদের। কেউ কেউ তো আবার বলছিলেন, সালমন মোটা হয়ে গিয়েছেন। যার ফলে অনেকেই ট্রোল করার সুযোগ ছাড়েননি।

We’re now on WhatsApp – Click to join

এবার এই ট্রোলারদের পাল্টা দিলেন ভাইজান। আর সেটাও একদম দাবাং আন্দাজে। ‘বিগ বস ২০’-র মঞ্চে শার্ট খুলে ট্রোলারদের মুখের উপর জবাব দিলেন তিনি। ‘দাবাং’ স্টাইলে বুঝিয়ে দিলেন তিনি এখনও সুপারফিট। আর সেই সঙ্গে শুধু নিজের ট্রোলারদের নয়, যোগ্য জবাব দিলেন ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে যাঁরা বিদ্রূপ করেছিলেন, তাদেরও।

গত দু’দশকে সালমন খান এবং ‘বিগ বস’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। কিন্তু এবারের উইকেন্ড কা বারে যা ঘটল, তা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না ভক্তরা। সোশ্যাল মিডিয়ার ট্রোল সংস্কৃতি নিয়ে আচমকা মেজাজ হারালেন ভাইজান। তাঁর সিনেমা, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসার বিরুদ্ধেও কথা বলেন তিনি। তারপরই মেজাজ সপ্তমে ওঠে। আসলে কিছুদিন ধরেই সালমনকে কটাক্ষের শিকার হতে হচ্ছিল। তাঁর পেটানো গড়ন এবং সিক্স প্যাক সব নাকি উধাও! তিনি নাকি মোটা হয়ে গিয়েছেন। এমন কিছু বিষয় নিয়েই ট্রোল করা হচ্ছিল ভাইজানকে।

উইকেন্ড কা বার চলাকালীন জামা খুলে প্রমাণ দিলেন তিনি। প্রচণ্ড রেগে সালমন বলেন, “লোকে আমাকে ট্রোল করে, ‘ভাই মোটা হয়ে গিয়েছে।’ চলো, এবার আমাকে ট্রোল করো। তোমরা তো আমাকে ট্রোল করতে ভালোবাসো। এবার কাছ থেকে আমাকে দেখো। যারা ট্রোল করার জন্য ওৎ পেতে থাকো, তারা আগে নিজের মুখ, নিজের চেহারা দেখো। বাবা-মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখো। আমাকে কেউ বলতেই পারে, ‘ভাই তুমি মোটা হয়ে গিয়েছ।’ কিন্তু সোহেল, বরুণ বা অন্য কাউকে নিয়ে মজা করাটা ভালো কাজ নয়। আমি এরপর ছেড়া জুতো পরে আসব। যা খুশি বলো।”

Read more:- প্রসবের পরবর্তী শারীরিক বিদ্বেষের শিকার ক্যাটরিনা কাইফ, তাঁর সমর্থনে করা পোস্টে লাইক দিয়েছেন হৃতিক রোশন

যা দেখে বিগ বসের ঘরের প্রতিযোগীরাও ভাইজানকে কুর্নিশ জানায়। ৬০ বছর বয়সেও ভাইজানের ফিটনেসে বিন্দুমাত্র ঘাটতি নেই। এরপর নিজের শার্ট খুলে এবং মেক-আপ তুলেও দেখান। এর সঙ্গে ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে বলেন, ‘যে অন্তঃসত্ত্বা, তাঁকে নিয়েও ট্রোল করবে? সন্তান জন্মানোর পর একটু ওজন বেড়ে যায়। আবার যখন সিনেমায় ফিরবে, তখন আবার ফিট হবে। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এগুলো নিয়েও যারা ট্রোল করে, তাদের মানসিকতা নোংরা।” উল্লেখ্য, মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য সম্প্রতি ক্যাটরিনা কাইফ ট্রোলিংয়ের শিকার হন। এবার প্রাক্তন প্রেমিকার পাশে এসে দাঁড়ালেন ভাইজান।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button