Subhashree Ganguly-Mimi Chakraborty: ১২ বছর পর ফের রাজের ছবিতে দেখা মিলবে মিমির! ‘তাণ্ডব’ নিয়ে মিমি পোস্ট করতেই মন্তব্যে কী লিখলেন শুভশ্রী?
সোশ্যাল মিডিয়ায় “তাণ্ডব” ছবির ক্ল্যাপস্টিক নিয়ে এবার ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। সবুজ রঙের কুর্তায় দেখা গিয়েছে তাঁকে। ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে দেখা যাচ্ছে শুধু চোখ দুটো।
Subhashree Ganguly-Mimi Chakraborty: ‘তাণ্ডব’ ছবি নিয়ে মিমি পোস্ট করতেই কী মন্তব্য রাজঘরণী শুভশ্রীর?
হাইলাইটস:
- এদিন ‘তাণ্ডব’-এর ক্ল্যাপস্টিক নিয়ে ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী
- ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে কেবল চোখদুটোই দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীর
- রাজ এবং মিমির সিনেমা নিয়ে এদিন মন্তব্যে কী বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?
Subhashree Ganguly-Mimi Chakraborty: আগেই খবর ছিল। অবশেষে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার নিজেই তাতে সিলমোহর দিলেন। ‘কাটমুণ্ডু’-র পর রাজ চক্রবর্তীর সাথে ১২ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন মিমি। যাতে মন্তব্য করতে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও।
We’re now on Telegram- Click to join
সোশ্যাল মিডিয়ায় “তাণ্ডব” ছবির ক্ল্যাপস্টিক নিয়ে এবার ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। সবুজ রঙের কুর্তায় দেখা গিয়েছে তাঁকে। ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে দেখা যাচ্ছে শুধু চোখ দুটো। সাথে মোটা ভ্রু। ছবি পোস্ট করে ক্যাপশনে কিন্তু বেশি শব্দ খরচ করেননি মিমি চক্রবর্তী। ক্যাপশনে কেবল লেখা রয়েছে ‘#Tandav’। আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবিতেই মন্তব্য করেছেন, ‘সুপার হ্যাপি’!
We’re now on WhatsApp- Click to join
প্রসঙ্গত, টলিউডের একসময়কার আলোচিত লাভ ট্রায়াঙ্গেল ছিলেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী-এর সম্পর্ক। রাজ চক্রবর্তীর পরিচালনায় একসময় ‘বোঝে না সে বোঝে না’, ‘যোদ্ধা’, ‘প্রলয়ের মতো একের পর এক হিট ছবিতেও কাজ করেছিলেন মিমি চক্রবর্তী। এমনকী, তাঁদের শেষ ছবি ‘কাটমুণ্ডু’ মুক্তির সময়ও গভীর প্রেম ছিল তাঁদের মধ্যে।
এর পর ২০১৬ সাল থেকে রাজের সাথে শুরু হয় শুভশ্রীর সম্পর্ক। ২০১৮ সালে ১১ই মে বাওয়ালি রাজবাড়িতে বিবাহ করেন রাজ-শুভশ্রী। একদম শুরুর দিকে মিমি-রাজ-শুভশ্রীকে নিয়ে ছড়িয়েছিল বেশ তিক্ততা। তবে সেই সবে জল ঢেলে এবার রাজ-শুভশ্রীর বিয়ের পর শুভেচ্ছা আসে মিমির পক্ষ থেকে। এমনকী, তাঁদের দুই সন্তান ইউভান এবং ইয়ালিনির জন্মের পরও ‘মাসি’ অর্থাৎ মিমি উপহারও পাঠিয়েছিলেন।
Read More- ‘এই ছবি করলে ব্যান হতে পারো’, শুভশ্রীকে বলেছিলেন দেব, দেশু ৭-এর জন্য তৈরি ছিল প্ল্যান বি-সিও!
খবর রয়েছে, ফের একবার থ্রিলার ঘরণার ছবিতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। বেশ অ্যাকশন অবতারেই ধরা দেবেন নায়িকা। কুইন্স এবং ডাইনি-র মতো ছবি দিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী আগেও প্রমাণ করেছেন যে ঘরনার ছবিতে অতুলনীয় তিনি। যদিও তাণ্ডব নিয়ে এখনও অবধি বেশি তথ্য সামনে আসেনি।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







