Bangla News

Bomb Blast at Pakistan: পাকিস্তানে রাতের অন্ধকারে আত্মঘাতী বোমা হামলা! পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনায় নিহত ৫

এবার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আত্মঘাতী হামলায় জঙ্গি একটি গাড়ি নিয়ে এসে সরাসরি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ধাক্কা মারে, যার ফলে ঘটে প্রবল বিস্ফোরণ। এদিন থানাটিকে পুরোপুরি ধ্বংস করে নিরাপত্তা বাহিনীর ক্ষতি করাই ছিল এই বোমা হামলার আসল উদ্দেশ্য।

Bomb Blast at Pakistan: পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ক্ষতিগ্রস্থ আশেপাশের বাড়িও, গুরুতর জখম ৪ পুলিশকর্মীও

হাইলাইটস:

  • পাকিস্তানে ১টি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে বিস্ফোরণ
  • আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে পাঁচ জন
  • এই মৃতের তালিকায় রয়েছে ৩ মহিলা সহ ১টি শিশুও

Bomb Blast at Pakistan: এদিন পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আচমকাই ভয়াবহ আত্মঘাতী হামলায় কেঁপে উঠেছে বান্নু জেলা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে ডোমেল তেহসিল এলাকায় একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয় গাড়ি বোমা হামলা।

We’re now on WhatsApp- Click to join

এবার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আত্মঘাতী হামলায় জঙ্গি একটি গাড়ি নিয়ে এসে সরাসরি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ধাক্কা মারে, যার ফলে ঘটে প্রবল বিস্ফোরণ। এদিন থানাটিকে পুরোপুরি ধ্বংস করে নিরাপত্তা বাহিনীর ক্ষতি করাই ছিল এই বোমা হামলার আসল উদ্দেশ্য। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পার্শ্ববর্তী অঞ্চল থেকেও সেখানে ডেকে আনা হয় অতিরিক্ত দল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের শব্দ দূর-দূরান্ত অবধি শোনা যায় এবং গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর পরই গুলির শব্দও শোনা গিয়েছে, যা এই পরিস্থিতিকে আরও উত্তপ্ত এবং উত্তেজনাপূর্ণ করে তোলে।

We’re now on Telegram- Click to join

এই গাড়ি বোমা হামলায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫ জনের, যাদের মধ্যে রয়েছে ৩ জন মহিলা এবং একটি শিশুও। এছাড়াও, এই ঘটনায় কমপক্ষে ৪ জন পুলিশকর্মীও আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। রিপোর্ট অনুসারে, এই বিস্ফোরণের ঘটনায় থানা ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এহেন বিস্ফোরণের জেরে আশপাশের একাধিক বাড়িও এদিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর সূত্রের। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন, বিস্ফোরণের পরই এলাকায় শুরু হয় ভারী গোলাবর্ষণ। এর জেরে স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

Read More- রমজানের প্রথম দিনই মর্মান্তিক বিস্ফোরণ পাকিস্তানে, বহুতলের একটি অংশ ধসে মৃত কমপক্ষে ১৬, আহত অনেকেই

ইতিমধ্যেই ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে পুলিশ স্টেশনই হামলার মূল লক্ষ্য ছিল বলেই।

প্রসঙ্গত, পাকিস্তানের বান্নু জেলা বেশ কিছুদিন ধরেই পরিণত হয়েছে জঙ্গিদের টার্গেটে। কেবল বান্নু নয়, খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশ জুড়েও সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী আর পুলিশের ওপরও বেড়েছে হামলা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button