Bangla News

West Bengal Traffic Rules: হেলমেট ছাড়া আর বাইকে নয়! হেলমেট ছাড়া বাইরে বেরোলেই কড়া অঙ্কের জরিমানা

কলকাতা শহরের একাধিক জায়গাতেই বাইক চালকদের বেশিরভাগই হেলমেট ব্যবহার করেন না বলেই বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় দেখা যায় বাইক চালকদের দাপট।

West Bengal Traffic Rules: হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন? তবে আগে ভাগেই সাবধান হয়ে যান!

হাইলাইটস:

  • এবার রাজ্য পুলিশের কড়া পদক্ষেপের বার্তা দিয়ে জারি নির্দেশিকা
  • ৩ দিনে এবার হেলমেটবিহীন ৩০০০ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ
  • হেলমেটবিহীন বাইক নিয়ে বেরোলেই গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা

West Bengal Traffic Rules: নিয়ম তো আগে থেকেই রয়েছে। কিন্তু, এই নিয়মকে বাইক চালকের একাংশ লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে বারবার। রাজ্যে এবার পালাবদলের পরই হেলমেট ছাড়া বাইক চালালে কড়া পদক্ষেপের বিশেষ বার্তা দিল রাজ্য পুলিশ। গতকাল একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। আর এই নির্দেশিকাতেই বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করতেই পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশও এদিন দেওয়া হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

কলকাতা শহরের একাধিক জায়গাতেই বাইক চালকদের বেশিরভাগই হেলমেট ব্যবহার করেন না বলেই বারবার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতে বিভিন্ন জায়গায় দেখা যায় বাইক চালকদের দাপট। হেলমেট ছাড়াই তাঁরা দ্রুত গতিতে বাইক চালান। ওইসব বাইক চালকদের বিরুদ্ধেও সেরকম ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে।

গত সোমবার সকাল থেকে বুধবার বিকেল অবধি মাত্র ৩ দিনে প্রায় ৩,৩০২ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

We’re now on Telegram- Click to join

কী বলা হয়েছে ওই নির্দেশিকায়?

রাজ্যে ক্ষমতায় এসেই ট্র্যাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দিয়েছে বিজেপি সরকার। গতকাল নবান্ন থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পুলিশের। ওই নির্দেশিকায় এবার স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যমূলক করতেই চালাতে হবে বিশেষ অভিযান। ট্র্যাফিক বিভাগ এবং থানাগুলিকে যৌথ অভিযান চালাতে বলা হয়েছে। নিয়মিত রিপোর্ট সংগ্রহ করবেন এডিজি ট্র্যাফিক। নির্দেশিকায় আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে, হেলমেট ছাড়া কেউই যাতে বাইক না চালান, তা এবার নিশ্চিত করতে হবে।

Read More- অন্নপূর্ণা ভান্ডারের পর এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যে চালু থাকা একাধিক ভাতাও

এদিকে, বাইক চালানোর সময় হেলমেট পরার যে গুরুত্ব তা তুলে ধরে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা বলছেন, বাইক চালানোর সময় হেলমেট পরা যে কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই-ই জানেন। হেলমেট পড়লে দুর্ঘটনার সময় চালকের প্রাণও বাঁচাতে পারে। এই নিয়ে বিশেষ প্রচারও করা হয়। তা সত্ত্বেও একাধিক জায়গাতেই হেলমেট না পরেই অনেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। তা আর যাতে না হয়, সেটা নিশ্চিত করতেই এবার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button