BJP Govt Increase Allowance: অন্নপূর্ণা ভান্ডারের পর এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যে চালু থাকা একাধিক ভাতাও
প্রচারের সময় এবং নির্বাচনী ইস্তেহারে আগেই এই ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পদ্ম শিবিরের তরফে। এমনকী, নির্বাচনী প্রচারে গিয়েও বক্তৃতা করেছিলেন এই নিয়ে।
BJP Govt Increase Allowance: প্রতিশ্রুতি মতোই এগোচ্ছে কাজ! অন্নপূর্ণা ভান্ডারের পর এবার দ্বিগুণ অন্যান্য ভাতাও
হাইলাইটস:
- ক্ষমতায় আসার আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির
- এবার ক্ষমতায় আসার পর কার্যত দ্বিগুণ করা হল একাধিক ভাতা
- অন্নপূর্ণা ভান্ডারের পর এবার রাজ্যে দ্বিগুণ হল একাধিক ভাতা
BJP Govt Increase Allowance: অন্নপূর্ণা ভান্ডারের পর এবার বিরাট বড় সিদ্ধান্ত নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে যে সকল বাকি ভাতা চালু ছিল সেই সকল কয়েকটি ভাতাকে দ্বিগুণ করে দেওয়ার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন ভাতা বাড়ানো হল? জানা গিয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়াল রাজ্য সরকার। এর আগে এক হাজার টাকা করে দেওয়া হত। এবার থেকে দু’হাজার টাকা করে হতে চলেছে এই ভাতাগুলি। জুনের প্রথম থেকেই মিলবে এই ভাতাগুলি এখনও অবধি তেমনটাই জানা যাচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
প্রচারের সময় এবং নির্বাচনী ইস্তেহারে আগেই এই ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পদ্ম শিবিরের তরফে। এমনকী, নির্বাচনী প্রচারে গিয়েও বক্তৃতা করেছিলেন এই নিয়ে। সেই সময়ই বিজেপির নেতা ও কর্মীরা জানিয়েছিলেন, যে ভাতা পূর্বতন সরকার দেয় সেই টাকা উপযুক্ত নয় সংসার চালানোর জন্য। সেই কারণেই, বিজেপি সরকার এলে বাড়ানো হবে এই ভাতা। এবার জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতিই এবার রাখতে চলেছে বিজেপি সরকার।
We’re now on Telegram- Click to join
এদিন ঘোষণা করা হয়েছে, বিধবা ভাতা, বার্ধক্যভাতা এবং প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এর আগে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। এখন দ্বিগুন অর্থাৎ দু’হাজার টাকা করে দেওয়া হবে বলেই এদিন ঘোষণা করা হবে।
বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুন করল পশ্চিমবঙ্গ বিজেপি সরকার।
— Tolamul Monitor (@TMCWatch) May 13, 2026
মহিলা ভোটই ছিল তৃণমূলের অন্যতম ভোটের ব্যাঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি বুঝেই চালু করেছিলেন ‘লক্ষ্মীর ভান্ডার’। এই ভাতা ৫০০ টাকা থেকে শুরু হওয়া ১৫০০ টাকা অবধি পৌঁছয়। এরপরই বিজেপি প্রতিশ্রুতি দেয়, বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ করে মহিলাদের ভাতা দেওয়া হবে। সেই মতোই এবার ক্ষমতায় এসেই জানানো হয় যে জুন থেকেই চালু হচ্ছে এই প্রকল্প। তবে, বাকি যে ভাতা পূর্বতন সরকার (তৃণমূল কংগ্রেস) দিত, সেই সকল ভাতা কি বাড়ানো হবে না? এই সকল প্রশ্নের মধ্যেই এবার বিরাট ঘোষণা করল বাংলার বিজেপি সরকার।
যাঁরা শারীরিক ভাবে অক্ষম, প্রবীণ নাগরিক ও স্বামী হারা মহিলারা যাঁদের সত্যিই প্রয়োজন এই ভাতা এবার তাঁদের জন্যও কল্পতরু বাংলার বিজেপি সরকার। সেই ভাতা এবার দ্বিগুণ করে দেওয়া হল।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







