Entertainment

Tollywood News: টলিপাড়ার দাদাগিরি রুখতেই এবার নয়া স্ট্র্যাটেজি! টলি ইন্ডাস্ট্রির হাল ধরবেন এই ৪ জয়ী বিধায়ক

নতুন মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, "কোনওভাবেই টলিউডে পাইয়ে দেওয়া থেকে দাদাগিরি, আমার কাছের লোক – এই অরাজকতার পরিবেশ যেন আর না থাকে। কেবল শিল্প-সংস্কৃতির জগৎ নয়, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য।

Tollywood News: ইন্ডাস্ট্রির অন্দরের সমস্যা দূর করতেই এবার রুদ্রনীল থেকে হিরণ থাকছেন এই তালিকায়

হাইলাইটস:

  • বছর খানেক ধরেই টলি ইন্ডাস্ট্রিতে অশান্তির খবর শিরোনামে হয়েছে
  • বিজেপি ক্ষমতায় আসার পরই এবার সাফ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
  • ইন্ডাস্ট্রির এই মতানৈক্য মেটাতেই এবার দায়িত্ব দেওয়া হল ৪ বিধায়ককে

Tollywood News: বিগত কয়েক বছর ধরে প্রায়ই নানা ইস্যুতেই টলি ইন্ডাস্ট্রিতে অশান্তির খবর সামনে এসেছে। ফেডারেশন হোক কিংবা ইম্পা – কখনও শুটিংয়ের নিয়মকানুন নিয়েও ঝামেলা হয়েছে, আবার কখনও ছবির রিলিজকে কেন্দ্র করেও দেখা গিয়েছে মতানৈক্য। ইন্ডাস্ট্রির অন্দরের মতপার্থক্য কার্যত কোন্দলের আকারে প্রকাশ্যে চলে এসেছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই ইন্ডাস্ট্রির সমস্যা মেটাতেই এবার দায়িত্ব পেলেন এই ৪ বিধায়ক– রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

নতুন মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ, “কোনওভাবেই টলিউডে পাইয়ে দেওয়া থেকে দাদাগিরি, আমার কাছের লোক – এই অরাজকতার পরিবেশ যেন আর না থাকে। কেবল শিল্প-সংস্কৃতির জগৎ নয়, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। নতুন সরকার ও মুখ্যমন্ত্রীর দায়বদ্ধ, দলমত নির্বিশেষে এগুলো ডিলিট করার জন্য।”

We’re now on Telegram- Click to join

এদিন রুদ্রনীল ঘোষকে বলেন, ‘রোজ যাঁরা ঝামেলা করতেন এতগুলো বছর ধরে, সেটা তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রির সর্বনাশ করে দিয়েছে ঝামেলা পাকিয়ে পাকিয়ে। নিজেদের ক্ষমতা ও অর্থ এসবের জন্য। এখনও তাঁদের সম্বিত কাটছে না। তাঁরা পুরনো অভ্যাসে মাঝে মাঝেই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে ফেলছেন, সুযোগ নেওয়ারও চেষ্টা করছেন। আবার কয়েকদিনের অরাজকতার পরিবেশ যাতে আর না তৈরি করতে পারেন, যাতে ভুল বোঝাতে না পারেন তাই এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Tollywood News

সাম্প্রতিককালে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। রুদ্রনীলের কথায়, “কিছু গিল্ড থেকেই চাপিয়ে দেওয়া হচ্ছে কঠিন নিয়ম। একটি দক্ষিণী ছবির জন্য বাইরে থেকে কিছু লোকজন শুটিং করতে এসেছিলেন, সেটা নিয়েও সমস্যা তৈরি করা হয়েছে। টাকাপয়সা চাইছে। এইসব যে বিষয়গুলো ঘটছে, সেই অরাজকতার খবরই রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আজ তাঁর সাথেই কথা হয়েছে।

Read More- ‘মোদির গ্যারান্টি’তেই ভরসা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে এবার কী কী আশা করছেন নায়ক?

এই বিষয়ে তিনি আমাদের সংস্কৃতি জগৎ থেকে যাঁরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যাঁরা এই জগতে কাজ করছেন কিংবা করেছেন, যাঁরা তাঁদের সচিব পর্যায়ে রয়েছেন, তাঁদের সাথে বসেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। যাতে এগুলো আর কেউ না করতে পারেন, সেই বিষয়েও একটা গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য এবার নির্দেশ দিয়েছেন।” আপাতত সমস্যা মেটানোর দায়িত্বে জন্য থাকছেন এই চারজন জয়ী বিধায়কই ঠিক হয়েছেন।

এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button