EntertainmentPolitics

Actor Jeet: ‘মোদির গ্যারান্টি’তেই ভরসা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে এবার কী কী আশা করছেন নায়ক?

নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরই সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা জিৎ, যেখানে তিনি সেটাই লেখেন যা নতুন সরকারের থেকে কি কি আশা করেন। জিৎ পোস্টে লেখেন, ‘এই বিজয় ভারতীয় জনতা পার্টির জন্য একটি অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে।

Actor Jeet: ‘আমাদের বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার হবে…’, কেমন বাংলা দেখতে চান তা জানালেন জিৎ

 

হাইলাইটস:

  • নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জিৎ
  • যেখানে তিনি নতুন সরকারের থেকে ঠিক কি কি আশা করছেন সেটাই লেখেন
  • এবার ‘মোদির গ্যারান্টি’তেই আস্থা রাখছেন বলে জানান অভিনেতা জিৎ

Actor Jeet: গত ৯ই মে শপথ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। এবং উপস্থিত ছিলেন বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তিত্বরা, যাদের মধ্যে ছিলেন অন্যতম ছিলেন জিৎ। যদিও তিনি ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত নন কিন্তু বিজেপি সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি অনুষ্ঠানে যোগদান করেছিলেন।

We’re now on WhatsApp- Click to join

নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরই সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা জিৎ, যেখানে তিনি সেটাই লেখেন যা নতুন সরকারের থেকে কি কি আশা করেন। জিৎ পোস্টে লেখেন, ‘এই বিজয় ভারতীয় জনতা পার্টির জন্য একটি অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা কেবল রাজনৈতিক জয় নয়, মানুষের প্রতি একটি বিরাট অঙ্গীকার।’

We’re now on Telegram- Click to join

বাংলার মানুষ নিজের পরিশ্রম এবং আত্মত্যাগের মাধ্যমে অনেক কিছু দিয়েছেন দেশকে। কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলার গৌরব আর ঐতিহ্য গোটা দেশেরই তথা গোটা বিশ্বের কাছেই নিচু হয়েছিল যা সত্যিই বেদনাদায়ক বলেই মনে করেছেন জিৎ। তাই তিনি নতুন সরকারের কাছে আশা রাখছেন, আগামী দিনে যাতে রাজ্যের মানুষ একটা নতুন আলোর দিশা দেখতে পারে।

‘মোদি গ্যারান্টি’তেই বিশ্বাস রেখে জিৎ চান যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ ফের সোনার বাংলা হয়ে ওঠে। যাতে নিজের হারিয়ে যাওয়া গৌরব পশ্চিমবঙ্গ যেন আবার ফিরে পায়, একটা নতুন সকালের একটা নতুন দিশা যাতে খুঁজে পায় সেই আশাই কিংবা বলা ভালো নতুন সরকার তথা প্রধানমন্ত্রীর কাছে সেই দাবীই জানাচ্ছেন জিৎ।

Read More- রাজ্যে বিজেপির বিপুল বিজয়ের পর প্রতিক্রিয়া জানালেন দেব, সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন দেব?

প্রসঙ্গত, বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান দেওয়ার পরই অনেকেই ভেবেছিলেন হয়তো জিৎ বিজেপি সমর্থক কিংবা তিনি বিজেপিতে আগামী দিনে যোগদান করতে পারেন। কিন্তু এই জল্পনায় জল ঢেলে এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি নোটে তিনি জানান, ২০১১ সালেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তাই এটা স্পষ্ট যে তিনি কোনও রাজনৈতিক দলের সাথেই যুক্ত নন।

এইরকম আরও রাজনৈতিক এবং বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button