Weather Update: বৈশাখেই হাঁসফাঁস গরম, এবার বর্ষায় বৃষ্টিও কম, পশ্চিমবঙ্গের জন্য কী পূর্বাভাস আবহাওয়া দফতরের
চৈত্রে সেভাবে গরম টের পায়নি বঙ্গ। এর মাঝে কয়েকদিন গরম পড়লেও বৃষ্টির জেরে আবহাওয়া থেকেছিল মনোরমই। তবে, বৈশাখ মাস পড়তেই হুড়মুড়িয়ে বাড়বে পারদ। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।
Weather Update: বৈশাখের শুরুতেই চড়চড়িয়ে বাড়বে গরম, পূর্বাভাস দিল মৌসম ভবন
হাইলাইটস:
- বৈশাখের শুরুতেই খেল দেখাবে গরম
- এবারে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিও কম
- আর কী পূর্বাভাস দিল মৌসম ভাবন?
Weather Update: গরমে পুড়ছে বাংলা। মৌসম ভবন জানিয়েছে আপাতত এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় নেই। এবারে বর্ষায় দেশে কম বৃষ্টি হবে জানিয়েছে মৌসম ভবন। নেপথ্যে আছে এল নিনো। জুন থেকে সেপ্টেম্বর অবধি সময়টাই মূলত বর্ষাকালই ধরা হয়। জুনে গোটা দেশে হতে পারে এল নিনো পরিস্থিতি তৈরি। এর জেরে দেশে ৮ শতাংশ কম বৃষ্টিপাত হতে পারে। তবে, কয়েকটি রাজ্যে আবারও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু, গোটা দেশের হিসেবে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমবঙ্গের জন্য কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?
We’re now on WhatsApp- Click to join
চৈত্রে সেভাবে গরম টের পায়নি বঙ্গ। এর মাঝে কয়েকদিন গরম পড়লেও বৃষ্টির জেরে আবহাওয়া থেকেছিল মনোরমই। তবে, বৈশাখ মাস পড়তেই হুড়মুড়িয়ে বাড়বে পারদ। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। কেবল তাই নয়, এবার বর্ষায় কম বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। কেবল এই রাজ্যে নয়, দেশের আরও কয়েকটি রাজ্যের জন্য এই একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চৈত্র শেষ হতেই চলেছে। এর আগেই খারাপ খবর দিল আবহাওয়া দফতর।
We’re now on Telegram- Click to join
এ প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের জন্যও বজায় থাকবে এই একই পূর্বাভাস। এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে। এবারে গরমও বেশি পড়বে বলেই জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের আবহাওয়া সতর্কতা Weather Warning for West Bengal. pic.twitter.com/Uwwj5HOezo
— IMD Kolkata (@ImdKolkata) April 13, 2026
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের শুরুতেই গরমের দাপট তুঙ্গে থাকবে বাংলায়। ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোতেই পারে পশ্চিমাঞ্চলের পারদ। পুরুলিয়ায় ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা। এদিকে, কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে।
Read More- কালো মেঘে ঢেকেছে আকাশ, আজও প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! সঙ্গে বইবে ঝড়
তবে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। বুধবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বর্ধমান বাঁকুড়া-সহ বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবারও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। তবে, কলকাতায় এখনই সেই ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং, আগামিকাল পয়লা বৈশাখ থেকেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ। বিক্ষিপ্ত বৃষ্টিতেও গরম কমবে না।
এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







