Bangla News

US-Iran War: দুবাইয়ের উপকূলে কুয়েতি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা ইরানের! তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, হরমুজ প্রণালী নিয়ে ইউ-টার্ন নিলেন ট্রাম্প

সূত্র মারফত জানা যাচ্ছে, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার সর্বশেষ ঘটনা হল এটি৷ গত ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা ক্রমশ বেড়েছে।

US-Iran War: হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার সর্বশেষ ঘটনা হল এটি

হাইলাইটস:

  • গতকাল দুবাইয়ের উপকূলে অবস্থিত একটি পণ্য বোঝাই ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান
  • কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্ধৃতিতে বলা হয়েছে, হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়
  • এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইউ-টার্ন নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

US-Iran War: সোমবার দুবাইয়ের তেল বোঝাই ট্যাঙ্কারে হামলা চালাল তেহরান। কুয়েত রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, গতকাল দুবাইয়ের উপকূলে অবস্থিত একটি পণ্য বোঝাই ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান৷ কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্ধৃতিতে বলা হয়েছে, হামলার ফলে পুরো জাহাজটিতে আগুন ধরে যায়৷ জাহাজের কাঠামোও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে৷ যার ফলে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে৷

We’re now on WhatsApp – Click to join

দুবাইয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জলসীমার মধ্যে একটি কুয়েতি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় সমস্ত রকম জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দল পৌঁছায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং জাহাজের ২৪ জন নাবিকই এখন নিরাপদ রয়েছেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার সর্বশেষ ঘটনা হল এটি৷ গত ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা ক্রমশ বেড়েছে।

Read more:- ইসরায়েলি হামলায় আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা টাংসিরি নিহত!

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করতে আগ্রহী নন বলেই মনে করা হচ্ছে। তিনি তাঁর সহযোগীদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালী পুনরায় না খুলেই তিনি যুদ্ধ শেষ করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর সহযোগীরা মনে করেন যে, যদি ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি খুলতে বাধ্য করার জন্য সামরিক অভিযান শুরু করে, তবে যুদ্ধটি পরিকল্পিত চার থেকে ছয় সপ্তাহের চেয়েও দীর্ঘায়িত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য একটি পৃথক অভিযান শুরু করতে পারে।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button