Abhishek Banerjee on EC: ‘পেটি ধরে ধরে স্টোর করে রাখা কমিশনের অফিসের দো-তলায়’, ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সেনাপতি অভিষেকের
সোমবার রাতে, নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে বড়সড় অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ভিন রাজ্যের লোক ঢুকিয়ে ফর্ম-৬-কে কাজে লাগিয়ে বাংলার সীমান্ত বদল করতে চাইছে বিজেপি।
Abhishek Banerjee on EC: এদিন সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি করে কীসের অভিযোগ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
হাইলাইটস:
- এদিন এক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিষেক
- নিজের এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- ভিডিওটি শেয়ার করে বিস্ফোরক অভিযোগ আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee on EC: এদিন এক বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের দাবি, রাজ্যে বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে পদ্ম শিবির। এইভাবে আগেও মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতো রাজ্য দখল করেছে তারা, আর এবার একই পন্থায় দখল করতে চাইছে বাংলাও।
We’re now on WhatsApp- Click to join
সোমবার রাতে, নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে বড়সড় অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ভিন রাজ্যের লোক ঢুকিয়ে ফর্ম-৬-কে কাজে লাগিয়ে বাংলার সীমান্ত বদল করতে চাইছে বিজেপি। সেটাই আজ অভিষেক এবং তার নেতৃত্বাধীন দল এবার হাতেনাতে ধরেছে।
What we are witnessing is deeply concerning. There are growing indications of a coordinated attempt to interfere with the democratic rights of the people of Bengal – with the BJP at the centre of it and the ECI seemingly looking the other way.
People deserve to know what is… pic.twitter.com/EweiCz8Iez
— Abhishek Banerjee (@abhishekaitc) March 30, 2026
ফর্ম-৬ আলাদা করে জমা দেওয়া হচ্ছে সিইও অফিসে
আজ তৃণমূলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান, এই ফর্ম-৬-এর ব্যাপারে কীভাবে খবর পেয়েছেন তিনি। নম্বর ২ বলেন, “আমি সভা করছিলাম পুরুলিয়াতে। জানতে পারি কিছু তথ্য। ফর্ম-৬ আলাদা করে জমা দেওয়া হচ্ছে সিইও অফিসে। কিছু লোক যাঁরা ভালোবাসে আমাদের বাংলাকে এখানে কাজ করে, তাঁরাই তা আমাদেরকে পাঠায়।” এরপরই তৃণমূলের সেনাপতি বলেন, “সেগুলি পেটি ধরে ধরে স্টোর করে রাখা দোতলায়। এর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি।”
We’re now on Telegram- Click to join
হিসেব দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এ দিন সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীসের সিসিটিভি ফুটেজ? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশনের বিধি অনুযায়ী, ফর্ম ৬ ৫০টার বেশি জমা দিতে পারেন না। আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে যে, প্রায় ৩০ হাজার ফর্ম ৬ যাঁরা এ রাজ্যের ভোটার নয়, নাম রয়েছে বিহার-উত্তরপ্রদেশে, তাঁদেরকে ভোটার করা হয়েছে।”
Read More- ৪০ পাতার নথিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আজ ‘চার্জশিট’ পেশ করবেন অমিত শাহ
অভিষেকের এও দাবি, “আপনারা দেখবেন যাঁদের নাম জমা পড়েছে সবই প্রায় বিহারের। জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুক, নৈহাটি এখান থেকে কোথাও ৫০০-৭০০ ফর্ম ৬ জমা পড়েছে। এরা সবাই বিহারের ভোটার।”
এদিন বাঙালি অস্মিতা নিয়েও সওয়াল করেন অভিষেক
অভিষেক বলেন, “আজ ‘হাতনাতে’ ধরেছি। অবৈধভাবে যদি ভোট দিতে আসে, যাঁরা বাংলায় থাকেন না, যাঁরা বাংলায় বসবাস করে না। থাকে বিহার-উত্তরপ্রদেশে। গেরুয়া শিবির বলছে ‘পরিবর্তন দরকার’, এই পরিবর্তন চায়। যেখানে দুর্গাপুজো না রামনবমী হবে। ওরা ঠিক করবে মাছ খাবে নাকি মাংস।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







