Bangla NewsPolitics

Amit Shah BJP: ৪০ পাতার নথিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আজ ‘চার্জশিট’ পেশ করবেন অমিত শাহ

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলছে ভারতীয় জনতা পার্টি। যা ‘চার্জশিট’ নাম দিয়েছে বিজেপি।

Amit Shah BJP: আজ কলকাতায় বিজেপির অভিযোগপত্র সামনে আনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

হাইলাইটস:

  • রাজারহাটে সাংবাদিক বৈঠকে হাজির হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
  • তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এবার একাধিক অভিযোগ
  • ১৫ বছরের শাসন নিয়ে ৪০ পাতার চার্জশিট প্রকাশ করবে বিজেপি

Amit Shah BJP: ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। বিধানসভা কেন্দ্রভিত্তিক অভিযোগপত্র প্রকাশের পরই গোটা রাজ্যের নিরিখে এবার ‘চার্জশিট’ পেশ করতে চলেছে বিজেপি। সেই উপলক্ষেই ঝটিকা সফরে শনিবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা প্রায় ১২টা নাগাদ রাজারহাটের একটি হোটেলে এই চার্জশিট প্রকাশ করা হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেই জানা গিয়েছে দলীয় সূত্রে।

We’re now on WhatsApp- Click to join

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলছে ভারতীয় জনতা পার্টি। যা ‘চার্জশিট’ নাম দিয়েছে বিজেপি। এই চার্জশিটে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত ১৫ বছরের শাসনকালকেই এবার টার্গেট করা হচ্ছে।

We’re now on Telegram- Click to join

সূত্রের দাবি যে, মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্যের ‘অবনতি’র চিত্র এই নথিতে তুলে ধরা হয়েছে। কেবল মুখ্যমন্ত্রী নন, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এবার কাঠগড়ায় তুলতে চলেছে পদ্ম শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ‘অভিযোগপত্র’ অর্থাৎ ‘চার্জশিট’ প্রকাশের মাধ্যমে রাজ্যে নির্বাচনী লড়াইকে আরও তীব্রতর করে তুলতেই কৌশল সাজিয়েছে পদ্ম শিবির।

রাজ্যের বিভিন্ন দুর্নীতি, স্বাস্থ্যের বেহাল দশা, শিক্ষা, কর্মস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক অভিযোগ তুলতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন-সহ একাধিক ইস্যুকেও রাখা হচ্ছে ‘চার্জশিটে’ বলে খবর বিজেপি সূত্রে। দলীয় সূত্রে খবর, প্রায় ৪০ পাতার এই চার্জশিটে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান এবং নারী নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতেই তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ওঠা ‘অভিযোগ’গুলি এবার বিশদভাবে তুলে ধরা হবে।

Read More- যুদ্ধ আবহে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কী বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী?

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ ও তার বাস্তবায়নের চিত্রও তুলে ধরতে চায় বিরোধী দল। অর্থাৎ, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা ও কেন্দ্রীয় উদ্যোগ—দুই দিকই এবার সামনে আনতে চাইছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, দলীয় সূত্রে ইঙ্গিত, প্রথমে অভিযোগপত্র প্রকাশ করে রাজ্য সরকারের বিরুদ্ধে তুলে ধরা হবে অভিযোগ, এর পরই প্রকাশ করা হবে ‘সঙ্কল্পপত্র’, যেখানে তুলে ধরা হবে সমাধানের রূপরেখা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button