Taratala News: তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, উদ্ধার করা হল আহত ২৯ জনকে, গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা
জানা যাচ্ছে যে, তারাতলায় বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে কাজ চলছিল গুদাম তৈরির। জমিটির লিজ নেওয়া হয়েছিল বেহরা ব্রাদার্সের নামে। কদিন প্রবল বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যাওয়ায় ওই নির্মীয়মাণ কাঠামোটি ভেঙে পড়েছে বলেই প্রাথমিক অনুমান।
Taratala News: আপাতত কলকাতার সমস্ত বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭
- এবার ওই ঘটনায় উদ্ধার করা হল আহত ২৯ জনকে
- ঘটনায় গ্রেফতার হয়েছেন মালিক শম্ভুনাথ বেহরা
Taratala News: তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। এসএসকেএম ট্রমা সেন্টারের বাইরে থাকা পুলিশ সূত্রে খবর, বুধবার রাতেই আরও এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে তখনই তাঁর মৃত্যু ঘটে। আজ সকালে আরও এক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতের সংখ্যা বেড়ে ২৯। এর পাশাপাশি, ওই ধ্বংসস্তূপ থেকে আরও একজনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
We’re now on WhatsApp- Click to join
জানা যাচ্ছে যে, তারাতলায় বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে কাজ চলছিল গুদাম তৈরির। জমিটির লিজ নেওয়া হয়েছিল বেহরা ব্রাদার্সের নামে। কদিন প্রবল বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যাওয়ায় ওই নির্মীয়মাণ কাঠামোটি ভেঙে পড়েছে বলেই প্রাথমিক অনুমান।
We’re now on Telegram- Click to join
এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা এলাকার সব বাণিজ্যিক নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে, কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে যে, ত্রুটি ছিল নির্মীয়মাণ গুদামটির নকশাতেই। তবে তা সত্ত্বেও কীভাবে অনুমোদন পেল সেই নকশা, তাই এবার খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান যে, চলতি বছরের ১৭ই জানুয়ারি কলকাতা পুরসভা থেকে অনুমোদন করা হয়েছিল ওই নকশা।
An under construction godown has collapsed at Taratala in #Kolkata. Many feared trapped inside. Reacue operation on. State disaster management team, police, NDRF, Fire department are pressed into action. Even Army called in. All engaged in search and rescue operation. Few rescued… pic.twitter.com/oiF6BhlbKB
— Tamal Saha (@Tamal0401) June 24, 2026
ইতিমধ্যেই ঘটনার তদন্তে গ্রেফতার করা হয়েছে মালিক শম্ভুনাথ বেহরাকে। তারাতলা থানায় তাঁকে নিয়ে গিয়ে এবার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথমে তদন্তকারীরা ওই গুদামের মালিক শম্ভুনাথ বেহরার মোবাইলের টাওয়ার লোকেশন পরীক্ষা করে দেখেন, এরপর বুধবার ঠিক দুপুর সাড়ে ১২টা থেকে তাঁর অবস্থান জেমস লং সরণির মানি টাওয়ারে দেখায়। মোবাইল ফোনেও তখন রিং হচ্ছিল।
Read More- লখনউয়ের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুনে ঝলসে গেল ২৮০টি ঝুপড়ি ঘর, শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম
পরে মানি টাওয়ারে গিয়ে পুলিশ জানতে পারে, সেখানে অফিস-সহ মোট ৬টি ফ্ল্যাট রয়েছে ওই শম্ভুনাথ বেহরার। অফিসে তালা থাকলেও ফ্ল্যাটগুলিতে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা পুলিশকে জানান যে, শম্ভুনাথ বেহরা কোথায় আছেন, সে সম্পর্কে তাঁদের কাছে ইতিমধ্যেই কোনও তথ্য নেই। যদিও পুলিশ নিশ্চিত ছিল যে তিনি তাঁর ফ্ল্যাট ছেড়ে কোথাও যাননি শম্ভুনাথ বেহরার। পরে দেখা যায় যে, পার্কিং লটে সমস্ত গাড়িই রয়েছে। এরপর তাঁর ৩ জন ড্রাইভারকে ডেকে পাঠিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর বুধবারই মধ্যরাতে তারাতলার একটি আবাসন থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







