Actor Dev: ‘একটু নার্ভাস-একটু খুশি…’, ‘দাদাগিরি’ শুরুর আগেই মনের কথা শেয়ার করে বিশেষ বার্তা দেবের
এপ্রিল মাসের ঠিক শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে শুরু করে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন অভিনেতা দেব। তবে সেসময়ে কাউকে টের পেতে দেননি দেব।
Actor Dev: মঙ্গলবার সকালেই ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে বিশেষ বার্তা অভিনেতা দেবের
হাইলাইটস:
- সিনেমার পর্দার পাশাপাশি এবার ‘দাদাগিরি’তেও বাজিমাত
- নতুন শুরুর আগেই মনের অবস্থার কথা বললেন মেগাস্টার দেব
- এদিন ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে আর কী বললেন দেব?
Actor Dev: ‘প্রিন্স অফ ক্যালকাটা’ অর্থাৎ সৌরভ গাঙ্গুলির পরিবর্তে এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করতে আসছেন সুপারস্টার দেব। এই গুঞ্জনটা অনেকদিনেরই। একমাসব্যাপী জল্পনার পর এবার মঙ্গলবার অবশেষে জি বাংলার পর্দায় ‘দাদা’ হিসেবে নিজেই আত্মপ্রকাশের খবরে সিলমোহর দিলেন দেব।
We’re now on WhatsApp- Click to join
এপ্রিল মাসের ঠিক শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে শুরু করে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন অভিনেতা দেব। তবে সেসময়ে কাউকে টের পেতে দেননি দেব। তবে দিন যত ঘনিয়ে আসছে ততই চর্চা যেন বাড়ছে। সেই সাথে অবশ্য এবার নতুন জার্নি শুরুর একটা চরম উত্তেজনাও রয়েছে।
We’re now on Telegram- Click to join
সিনেমার পর্দা হোক কিংবা রাজনীতির ময়দান, দেব যে চ্যালেঞ্জ নিতে একদম ভয় পাননা সে কথা বলাই বেশ বাহুল্য। ছোট পর্দার ক্ষেত্রেও এবার যে সেই স্বাতন্ত্র্যটাই বজায় রাখবেন বলেই আশাবাদী দেবের ভক্ত-অনুরাগীরা। এবার এর মাঝেই মনের অবস্থা জানালেন অভিনেতা দেব। এদিন সোশ্যাল মিডিয়ায় ইনস্টা স্টোরিতে নিজের ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, ‘একটু নার্ভাস-একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বেই প্রচণ্ড উত্তেজিত। শুরু করছি নতুন জার্নি।’

মঙ্গলবার সকালেই স্টোরিতে একটি পোস্ট করেছিলেন দেব। যেখানে আলো আঁধারিতে সুপারস্টারের অবয়ব ছিল স্পষ্ট। ক্যাপশনে উল্লেখ ছিল, ‘নতুন সফর-নতুন শুরু। আসছে খুব শীঘ্রই…।’ এর পাশাপাশি ট্যাগ করেছিলেন জি বাংলাকেও। সেই পোস্ট নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া। যদিও একাংশ সৌরভ গাঙ্গুলির ‘লিগ্যাসি’র কথাও মনে করিয়ে দিয়েছেন, তবে দেব ভক্তদের অ্যাড্রিনালিন রাশ এবার তুঙ্গে। কেউ আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও বেশ সন্দেহ প্রকাশ করেছেন! এবার ‘দাদাগিরি’র নয়া প্রোমো উন্মোচনের অপেক্ষা দর্শকদের।
দেবের ‘দাদাগিরি’ চর্চার মাঝেই এদিন অভিনেতার ‘গুগলি’তে ঘায়েল নেটভুবন! ‘গুগলি মহারণে’ ছোট পর্দার দর্শককে এবার ‘পাগলু’ বানাতে দেব কেমন চমক দেন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল। এইদিকে, একইদিনে উন্মোচিত হয়েছে ‘দেশু ৭’-এর পয়লা পোস্টার। পুজোয় এবার বড় পর্দায় যে ব্লকবাস্টার ঝড় বইবে, তেমনটাই এবার আভাস মিলল।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






