Dadagiri Promo: ‘নতুন রূপে নতুন দাদাগিরি’, ক্যামেরার দিকে উল্টো দিকে পিঠ করে দাঁড়িয়ে দেব, এদিন নায়ককে চিনতে অসুবিধা হল না দেবভক্তদের
দাদাগিরির সঞ্চালক হিসাবে মিঠুন চক্রবর্তীকেও গ্রহণ করেনি দর্শকরা। এবার সেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেব। আসলে চ্যালেঞ্জ নিতেই বরাবরই ভালোবাসেন এই তারকা।
Dadagiri Promo: প্রকাশ্যে এসেছে দাদাগিরির প্রথম প্রোমো! আলো-আঁধারিতে দেখা মিলল দেবের, দাদাগিরির গুরু দায়িত্ব এবার দেবের কাঁধে
হাইলাইটস:
- জি বাংলা ছেড়ে এখন স্টার জলসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
- এদিকে দাদাগিরির নতুন হোস্ট হিসাবে দেখা যাবে দেবকে
- এদিন দাদাগিরির পয়লা ঝলকেই দেবকে চিনে ফেলল দেবভক্তরা
Dadagiri Promo: জি বাংলার দাদাগিরি ছেড়ে স্টার জলসা বিগ বস বাংলাকে বেছে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই শোনা যাচ্ছিল দাদাগিরি নতুন রূপে ফিরবে জি বাংলার পর্দায়। কিন্তু দাদাগিরি আর সৌরভ গঙ্গোপাধ্যায় খানিক সমার্থক শব্দ। দুটো মিলেমিশে যেন একাকার। আগে একবার নির্মাতারা চেষ্টা করেছিলেন। তবে লাভ হয়নি।
We’re now on WhatsApp- Click to join
দাদাগিরির সঞ্চালক হিসাবে মিঠুন চক্রবর্তীকেও গ্রহণ করেনি দর্শকরা। এবার সেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেব। আসলে চ্যালেঞ্জ নিতেই বরাবরই ভালোবাসেন এই তারকা। ফের একবার অগ্নিপরীক্ষার সামনে দেব। অভিনয় এবং রাজনীতির পর এবার সঞ্চালনা।
We’re now on Telegram- Click to join
এর আগে দাদাগিরির মঞ্চে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন দেব। সৌরভের গুগলি স্ট্রেট ব্যাটেi সামলেছেন দেব। এবার নিজেই অতিথিদের গুগলি দেবেন দেব। গত মাসেই প্রোমোর শ্যুটিং সেরেছিলেন অভিনেতা দেব। ১লা জুন এবার বিরাট চমক দিল জি বাংলা।
এদিন একই সঙ্গে জি বাংলার আসন্ন দুটো মেগা সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে— ইচ্ছেধারী নাগকন্যা আর বাঘিনী। এর পাশাপাশি, নতুন চমকের একটি কোলাজ প্রোমোও সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানেই চোখে পড়েছে দাদাগিরির টিজারও।
আসতে চলেছে অনেক নতুন চমক আপনাদের, চোখ রাখুন শুধুমাত্র জি বাংলায়!#AnnapurnarLokkhira #Dulari #SatipithKalighat #IcchaDhariNagkanya #Baghini #Dadagiri #Dhumketu #ZBPromo #ZeeBangla pic.twitter.com/ymuXppO1Tr
— Zee Bangla (@ZeeBanglaTv) June 1, 2026
শুরুতেই প্রাসাদ-সমান একটি বাড়ির ড্রয়িং রুম। ক্যামেরার দিকে উল্টো দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছেন একজন। এতে মুখ দেখা না গেলেও দেবভক্তরা সহজেই চিনে ফেলেছেন তাঁদের স্বপ্নের নায়ক দেবকে। খুব শীঘ্রই চ্যানেলের পক্ষ থেকে সামনে আনা হবে দাদাগিরির সোলো-প্রোমো।
দেবের আগমনে শো-এর ফর্ম্যাটে আসতে চলেছে বেশকিছু বদল তা বেশ স্পষ্ট। খুব শীঘ্রই শুরু হবে দাদাগিরির অডিশন পর্ব। সৌরভের ফেলে যাওয়া সিংহাসনের দায়িত্ব কতটা সুচারুভাবে পালন করতে পারবেন দেব এখন সেটাই দেখার বিষয়।
Read More- দাদাগিরি এবার লিয়েন্ডারের হাতে? দৌড়ে রয়েছে দেব-জিৎ-প্রসেনজিৎও, কার ভাগ্যে পড়বে এবার গুরুদায়িত্ব?
এদিকে সোমবার থেকেই দেব শুরু করে ফেলেছেন দেশু৭-এর শ্যুটিং পর্ব। এবারের পুজোর পর্দায় শুভশ্রীকে নিয়ে হাজির হবেন দেব। এই প্রথমবার পরিচালকের আসনে থাকছেন দেব। শুভশ্রী ছাড়া ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিকও।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






