Dadagiri Update: দাদাগিরি এবার লিয়েন্ডারের হাতে? দৌড়ে রয়েছে দেব-জিৎ-প্রসেনজিৎও, কার ভাগ্যে পড়বে এবার গুরুদায়িত্ব?
সূত্রের খবর, নতুন করে ফের দাদাগিরি আসবে জি বাংলার পর্দায়। আর তাতেই সঞ্চলক হিসেবে নাম উঠে এসেছে লিয়ান্ডার পেজ-এর। এবার ভারতের টেনিস তারকাকে নতুন ভূমিকায় দেখতে পাবে বাঙালি!
Dadagiri Update: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে সঞ্চালক হিসাবে কে ধরা দিতে চলেছে দাদাগিরির মহলে?
হাইলাইটস:
- এত বছর দাদাগিরির সঞ্চালনা করতেন সৌরভ গঙ্গোপাধ্যায়
- তবে এবার গুরুদায়িত্ব নিজের কাঁধে কে তুলে নিতে চলেছে?
- শোনা যাচ্ছে লিয়েন্ডার সহ দেব,জিৎ এবং প্রসেনজিতের নাম
Dadagiri Update: জি বাংলার সেরা রিয়েলিটি শো ‘দাদাগিরি’ শুরু হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই। ২০০৯ সালে শুরুর পরই, ১০টি সিজন হয় এর। যার মধ্যে ৯ টি সিজনই সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। এর মাঝে ৩ নম্বর সিজনটির সঞ্চালনা করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে ২০২৪ সালের পর থেকেই আর এর নতুন কোনো সিজন আসেনি। কারণ মাঝপথেই সরে দাঁড়ান সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর সূত্রে, চ্যানেলের সাথে পারিশ্রমিক নিয়ে বিবাদের জেরেই নাকি এহেন সিদ্ধান্ত। এদিকে, স্টার জলসার দুটি রিয়েলিটি শো সঞ্চালনা করতে তিনি মোটা অঙ্কের কনট্র্যাক্ট সাইন করেন।
We’re now on WhatsApp- Click to join
দাদাগিরির সঞ্চালনা করবেন লিয়েন্ডার পেজ?
সূত্রের খবর, নতুন করে ফের দাদাগিরি আসবে জি বাংলার পর্দায়। আর তাতেই সঞ্চলক হিসেবে নাম উঠে এসেছে লিয়ান্ডার পেজ-এর। এবার ভারতের টেনিস তারকাকে নতুন ভূমিকায় দেখতে পাবে বাঙালি! যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে এখনই খবরটি উড়িয়েও দেওয়া যাচ্ছে না।
We’re now on Telegram- Click to join
এখন প্রশ্ন হচ্ছে, বাংলার অন্যতম রিয়েলিটি শো-তে লিয়েন্ডার পেজ কি আদৌ এর জনপ্রিয়তা পাবেন? এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, লিয়েন্ডারের জন্ম-বেড়ে ওঠা সবই বাংলায়। ফলে বাংলার রিয়্যালিটি শো সঞ্চালনা করতেই তাঁর দক্ষতার কোনও অভাব থাকার কিন্তু কথা নয়। আশা রাখা যাচ্ছে যে, সঞ্চালক বদলে এবার খেলার ফরম্যাটেও আনা হবে বদল।

উঠছে দেব-জিৎ-প্রসেনজিতের নামও
এরই মাঝে শোনা গিয়েছিল সঞ্চালক হিসেবে জিৎ আর দেবের নামও। এমনকী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ছিলেন আলোচনার শিরোনামে।
Read More-ভোট দিতে পারবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়, এবার নিজেই জানালেন সেই কারণ
আসছে বিগ বস বাংলার নতুন সিজন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললে, খুব শীঘ্রই বাংলা বিগ বস নিয়ে পর্দায় ফিরছেন তিনি। ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকেই স্টার জলসায় সম্প্রচার হওয়ার কথা রয়েছে। মাসখানেক আগেই শো-টির লোগো প্রকাশ করে ছিল ইডেন গার্ডেনে অনুষ্ঠান। সেপ্টেম্বরে শুরু হওয়ার পরই ৬ মাস ধরে এটি চলবে বলেই খবর রয়েছে। যদিও এখনও অবধি কারা কারা এতে ভাগ নেবেন তা স্পষ্ট নয়।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






