Mamata-Abhishek: এবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস! আজই বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে এই ৫০ জন বিধায়ক
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ আজই স্পিকারের কাছে এই ৫০ বিধায়কের তালিকা জমা পড়তে চলেছে। নিজেদের তাঁরা ‘প্রকৃত তৃণমূল’ বলেই দাবি করেছেন।
Mamata-Abhishek: তৃণমূল কংগ্রেসে বাড়ছে অস্বস্তি! স্পিকারের কাছে আজই নাম জমা এই ৫০ বিধায়কের
হাইলাইটস:
- সূত্রের দাবি এই ব্লকের মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হতে পারে
- এই বিধায়কদের মধ্যে নাম নেই মদন মিত্র, কুণাল ঘোষদের
- এই ৫০ জন আবার নাম জমা দিচ্ছেন স্পিকারের কাছে
Mamata-Abhishek: রাজ্যে ইতিমধ্যেই পালা বদল হয়েছে। আর পালা বদলের পরই তৃণমূলের দিকে আর তাকানো যাচ্ছে না। এত জন বিধায়ক থাকার পরও কখনও কাউন্সিলররা পদত্যাগ করছেন, আবার oকখনও বোর্ড ভেঙে যাচ্ছে। এরকম একের পর এক ঘটনাই তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছিল। এর মাঝে ফের ধরল চওড়া ফাটল। এবার তৃণমূলের ৫০ বিধায়ক বিদ্রোহী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
We’re now on WhatsApp- Click to join
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ আজই স্পিকারের কাছে এই ৫০ বিধায়কের তালিকা জমা পড়তে চলেছে। নিজেদের তাঁরা ‘প্রকৃত তৃণমূল’ বলেই দাবি করেছেন। এরপর থেকেই উঠছে নানা প্রশ্ন, তবে কি বড়সড় ভাঙনের মুখে এবার দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস?
We’re now on Telegram- Click to join
আজই ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্য এখনও অবধি মেলেনি পুলিশি অনুমতি। ভোট পরবর্তী হিংসায় সরব হওয়ার জন্য ফের ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সময় তিনি পথে নতুন লড়াইয়ের ডাক দিচ্ছেন, সেই সময়ই সূত্রের খবর, স্পিকারের কাছে ৫০ বিধায়কের সই স্বাক্ষরিত একটি রেজুলিউশান জমা পড়তে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন এই ৫০ জন বিধায়ক।
ঋতব্রত এত বড় হনু হয়ে যায়নি যে ৫০ টা বিধায়ক নিয়ে আমাদের দল ভেঙে দেবে এটা যদি হয় তাহলে ভারতবর্ষের সবচেয়ে হাস্যকর উপাদান হবে সবার কাছে. আমার মনে হয় দলের ৭৭ জন বিধায়ক এর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রতিদিন যোগাযোগ রাখা উচিত তারা যদি বৈঠক করেও থাকে আমার মনে হয় না তা কখনো সফল হবে
— Indranil Mukherjee (@IndranilMu75305) June 1, 2026
সূত্রের খবর অনুযায়ী, আবার স্পিকারের কাছে নাম জমা দিচ্ছেন এই ৫০ জন বিধায়ক। সূত্র আরও দাবি করেছে যে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ব্লকের মুখ হতে পারে। এই বিধায়কদের মধ্যে নাম নেই ফিরহাদ হাকিম, মদন মিত্র, কুণাল ঘোষদের। এদিকে, গতকালই দল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। পর পর বিধায়কদের বাড়ি যাচ্ছে CID স্বাক্ষর জালিয়াতির অভিযোগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাদ যাননি।
এরপর গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এই সই জালিয়াতির অভিযোগ আদতে করেছিলেন সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের ২০ মিনিটের মধ্যেই দল বিরোধী কাজের জন্য ওই দুই বিধায়ককে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই দুজনকে ‘বিশ্বাসঘাতক’ বলে তোপ দাগিয়েছেন কুণাল ঘোষ। এহেন পরিস্থিতির মধ্যেই এদের এবার নাম উঠে এল।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





