Bangla News

Sujit Basu Arrest: গ্রেফতারির পরই অসুস্থ হয়ে পড়েন সুজিত বসু, আজই আদালতে হাজির করাবে ইডি

ইডির তরফে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর একাধিক বয়ানে অসঙ্গতি পাওয়ার পরই গ্রেফতার করা হয়।

Sujit Basu Arrest: প্রায় সাড়ে ১০ ঘণ্টা জেরার পরই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু!

হাইলাইটস:

  • সোমবার রাতে সাড়ে ১০ ঘণ্টা জেরা করা হয় সুজিত বসুকে
  • রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার
  • আজই সুজিত বসুকে আদালতে হাজির করাবে ইডি

Sujit Basu Arrest: গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করা হয়। তারপরই তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়াতে ওষুধ আনা হয় বাড়ি থেকে এবং সেই ওষুধই দেওয়া হয়েছিল সুজিত বসুকে। রাতে সুজিত বসুকে আলাদা করে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি৷ আজ সকালে আদালতে পেশ করবে তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়ে।

We’re now on WhatsApp- Click to join

ইডির তরফে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর একাধিক বয়ানে অসঙ্গতি পাওয়ার পরই গ্রেফতার করা হয়। সোমবারও সুজিত বসুর সঙ্গে ইডি দফতরে যান তাঁর ছেলে সমুদ্রও। ইডি দফতরে পৌঁছান তার স্ত্রী এবং মেয়ে।

We’re now on Telegram- Click to join

সোমবার সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে জেরার পরে রাতে কেন্দ্রীয় সংস্থাটির পক্ষ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতাকে জানানো হয় গ্রেফতার করার কথা। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে বলেই খবর।

এর আগে গত ১লা মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। তাঁর বাড়ি এবং অফিসেও ইডি আধিকারিকদের হানায় একাধিক নথিপত্রও বাজেয়াপ্ত করেন কর্তৃপক্ষ। তবে ৪ঠা মে, ভোটের ফলঘোষণার পরই এই প্রথমবার ইডির দফতরে হাজিরা দেন তিনি। তাঁর আইনজীবীও সঙ্গে ছিলেন। ইডির সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তলব করা হয়েছিল তাঁকে।

Read More- মুখ্যমন্ত্রী বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিতর্ক, রাজ্যের সঙ্গীতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল জোটসঙ্গী

ইডি সূত্রে জানা গিয়েছে যে, ওই তালিকায় প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলেই মনে করছে ইডি। সেই জন্যই খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও। সেই মামলাতে গতকাল রাতে সওয়া ৯টা নাগাদ বিধাননগর বিধানসভা কেন্দ্রের সদ্য-পরাজিত বিধায়ককে গ্রেফতার করা হয়। এদিকে সুজিত বসুর গ্রেফতারতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button