Bangla News

Strait of Hormuz: খুলে গেল হরমুজ প্রণালী! তাও কী আটকে যেতে পারে তেল-জ্বালানি সরবরাহ? জানুন

বৃহস্পতিবার লেবানন এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণার পরই খুশি হয়েছে ইরান। ৪০ দিনেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ রাখার পরই এবার গতকালই তারা আবার একবার এই জলপথ সারা বিশ্বের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে।

Strait of Hormuz: হরমুজ প্রণালী খুললেও পথে কী রয়েছে বাঁধা? জেনে নিন বিস্তারিত

হাইলাইটস:

  • গতকাল সুখবর দিয়ে হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান
  • নির্দিষ্ট রুট অনুযায়ী এবার জাহাজগুলিকে চলাচলের নির্দেশ
  • হরমুজ প্রণালী খুলে গেলেও কি বাঁধা থাকবে এই পথে?

Strait of Hormuz: এত অপেক্ষার পর অবশেষে এবার মিলল স্বস্তি। বিশ্বের জন্য ইরান খুলে দিল হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথ আমেরিকার সাথে যুদ্ধের জেরেই বন্ধ করে দিয়েছিল ইরান। এবার অবশেষে ফের খুলল এই পথ। সমস্ত ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। এবার এলপিজি থেকে শুরু করে অন্য জ্বালানি কিংবা তেল আমদানিতেই রইল না বাধা।

We’re now on WhatsApp- Click to join

বৃহস্পতিবার লেবানন এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণার পরই খুশি হয়েছে ইরান। ৪০ দিনেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ রাখার পরই এবার গতকালই তারা আবার একবার এই জলপথ সারা বিশ্বের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে।

We’re now on Telegram- Click to join

কতদিন খোলা থাকবে এই হরমুজ প্রণালী?

শুক্রবার সুখবর দিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি এ প্রসঙ্গে জানিয়েছেন, যতদিন এই সংঘর্ষবিরতি চলবে, ততদিনই খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের বন্দর এবং সামুদ্রিক প্রতিষ্ঠানের দেওয়া নির্দিষ্ট রুট অনুযায়ীই সকল জাহাজগুলিকে চলাচল করতে হবে। ইরানের এহেন সিদ্ধান্তে খুশি ডোনাল্ড ট্রাম্পও। নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন ‘কাঁটা’

তবে ইরান হরমুজ প্রণালী খুললেও জলপথে আর যে বাধা নেই, তা কিন্তু নয়। এর কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে ইরানের বন্দরে ঢুকতে-বেরতে যে বাধা দিচ্ছিল নৈসেনা, তা বর্তমানেও জারি থাকবে। ইরানের সাথে তাদের সংঘর্ষবিরতি চুক্তি ১০০ শতাংশ নিশ্চিত না হওয়া অবধি কোনও জাহাজকে ইরানের বন্দরে ঢুকতে কিংবা বন্ধ করতে দেওয়া হবে না। যেহেতু ইরানের কাছ থেকে ভারত সরাসরি তেল কিনছিল, সেক্ষেত্রে আমেরিকার বাধা আবার নতুন সমস্যা তৈরি করবে।

Read More- হরমুজ প্রণালীতে জট, ধ্বংস এনার্জি প্ল্যান্ট! ভারতে এবার কতটা বাড়ছে জ্বালানি সঙ্কট?

বিশ্বজুড়ে চরম সঙ্কট

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শেষেরভাগে ইরান-আমেরিকার সংঘাত শুরু করার পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ভারত, চিনের মতো কিছু বন্ধু দেশকে দেওয়া হয়েছিল ছাড়। তবে, ইরান-মার্কিন সংঘাতে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় চরম জ্বালানি সংকট দেখা দিয়েছিল বিশ্বজুড়ে। এলপিজি সঙ্কটও চরম হয়ে ওঠে। এবার পুরোপুরিভাবে হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সেই সঙ্কট এবার অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button