Bangla News

India Energy Crisis: হরমুজ প্রণালীতে জট, ধ্বংস এনার্জি প্ল্যান্ট! ভারতে এবার কতটা বাড়ছে জ্বালানি সঙ্কট?

যখন ইরান-আমেরিকা মধ্যস্থতা নিয়ে ব্যস্ত পাকিস্তান, ঠিক তখন নিজের দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতেই মধ্যপ্রাচ্যে চূড়ান্ত কূটনৈতিক তৎপরতা এবার শুরু করল ভারত।

India Energy Crisis: ভারতে জ্বালানি অভাবে এবার জল মাপতে নামল সরকার

হাইলাইটস:

  • ইরান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের এলএনজি ও এনার্জি প্ল্যান্ট
  • এবার কি ভারতের এলপিজি-এলএনজি চাহিদা মেটাতে পারবে কাতার?
  • এবার সবটা বুঝতে তড়িঘড়ি বৈঠক করতে প্রস্তুত কেন্দ্রীয় মন্ত্রীর

India Energy Crisis: প্রাণভোমরা আটকে হরমুজ প্রণালীতে। কেবল ভারত নয়, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেরই অর্থনীতির প্রাণভোমরা হল হরমুজ। এই পথ ধরেই বিশ্বের জ্বালানির চাহিদার একটা বড় অংশ সরবরাহ হয়। হরমুজ খোলা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলির কূটনৈতিক অবস্থান কী হতে চলেছে? ৪০ দিনের যুদ্ধের জেরে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে এবার যুদ্ধ পরবর্তী বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতের তেল আর গ্যাসের চাহিদার কতটা মেটাতে পারবে মধ্যপ্রাচ্য? এই পরিস্থিতি বুঝতেই মরিয়া হয়ে পড়েছে নয়াদিল্লি।

We’re now on WhatsApp- Click to join

যখন ইরান-আমেরিকা মধ্যস্থতা নিয়ে ব্যস্ত পাকিস্তান, ঠিক তখন নিজের দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতেই মধ্যপ্রাচ্যে চূড়ান্ত কূটনৈতিক তৎপরতা এবার শুরু করল ভারত। একদিকে, সৌদি আরব, ওমান এবং মিশরের বিদেশ মন্ত্রীর সাথে জ্বালানি নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসছেন। অন্যদিকে, কাতারের উদ্দেশ্যে আজ রওনা দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

আজ থেকে মরিশাসে নবম ভারত মহাসাগর কনফারেন্স শুরু হচ্ছে। এই বৈঠকের পাশাপাশি, মধ্যপ্রাচ্যের দেশগুলির বিদেশমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর আগামীকাল, মরিশাস থেকে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে এস জয়শঙ্কর রওনা হবেন।

তেল এবং গ্যাস ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী থেকে একাধিক গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করে ভারত। হরমুজ খোলার ক্ষেত্রে এই সব দেশগুলি কী ভাবছে, এবার তা বুঝতে চাইছে ভারত।

We’re now on Telegram- Click to join

সূত্র মারফত জানা যায়, হরমুজ দিয়ে পণ্য পরিবহনের জন্য ইরানকে টোল কিংবা শুল্ক দেওয়ার পক্ষপাতী নয় ভারতের নয়াদিল্লি। যেহেতু ভারতের জ্বালানি এবং শক্তির চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি করতে হয় বিদেশ থেকে, তাই মধ্য প্রাচ্যের উপরেই ভারতকে অনেকটা নির্ভরশীল থাকতে হয়।

Read More- ফের বাড়ল সিলিন্ডারের দাম, কলকাতায় একটা বাণিজ্যিক গ্যাস কিনতে কত পড়বে? জেনে নিন

ইরানের এই হামলায় বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের এলএনজি এবং অন্যান্য এনার্জি প্ল্যান্টও। তবে স্বাভাবিকভাবেই ভারতের এলপিজি এবং এলএনজি চাহিদা এবার কতটা কি মেটাতে পারবে কাতার, তা বুঝতেই এদিন বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এরই সঙ্গে হরমুজ খোলার ক্ষেত্রেও কাতারকে ইতিবাচক অবস্থান নেওয়ার জন্যও আবেদন জানাবে ভারত।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button