Bangla News

Commercial LPG Cylinder Price: ফের বাড়ল সিলিন্ডারের দাম, কলকাতায় একটা বাণিজ্যিক গ্যাস কিনতে কত পড়বে? জেনে নিন

এই নতুন দাম বৃদ্ধির ফলে দেশের কোন শহরে কত হল বাণিজ্যিক গ্যাসের দাম? দাম বৃদ্ধির পরই দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ২০৭৮.৫০ টাকা দাঁড়াল। এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে কলকাতায় দাম পড়বে ২২০৮ টাকা।

Commercial LPG Cylinder Price: একধাক্কায় বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, আজ থেকেই চালু হল নতুন রেট

হাইলাইটস:

  • ইতিমধ্যেই ফের এদিন দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের
  • গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে
  • এবার অবশ্যই মধ্যবিত্তকে স্বস্তি দিল তেল সংস্থাগুলি

Commercial LPG Cylinder Price: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সমস্যা হচ্ছে এলপিজি সিলিন্ডার পেতে। এরই মাঝে আবারও দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। বুধবার (১লা এপ্রিল) থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হল ১৯৫.৫০ টাকা। তেল সংস্থাগুলি এ প্রসঙ্গে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের। এর ফলেই বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম মধ্যবিত্তদেরকে স্বস্তি দিয়ে অপরিবর্তিতই রাখা হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

এই নতুন দাম বৃদ্ধির ফলে দেশের কোন শহরে কত হল বাণিজ্যিক গ্যাসের দাম? দাম বৃদ্ধির পরই দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ২০৭৮.৫০ টাকা দাঁড়াল। এখন একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে কলকাতায় দাম পড়বে ২২০৮ টাকা। সেখানে মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে ২০৩১ টাকা। আর চেন্নাইয়ে একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে দাম পড়বে ২২৪৬.৫০ টাকা।

We’re now on Telegram- Click to join

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা-ইজরায়েল। এরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে বন্ধ হয়ে যায় তেল পরিবহণ। বিশ্বের বিভিন্ন দেশে সমস্যা দেখা দেয় জ্বালানির। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আবহে গত ১লা মার্চ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ১১৪.৫ টাকা। তার পরই এদিন ফের দাম বাড়ল।

এমনকি অন্যদিকে, গত ৭ই মার্চ গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৬০ টাকা। এবার অবশ্য তেল সংস্থাগুলি মধ্যবিত্তকে স্বস্তি দিল। গৃহস্থের রান্নার গ্যাসের দাম এবার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল। এহেন পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির জন্য বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে। বিশেষ করে রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলোর উপরই বড় প্রভাব পড়বে বলেই এবার আশঙ্কা করা হচ্ছে।

Read More- গ্যাস সঙ্কটের মাঝে এবার বিরাট স্বস্তি! যুদ্ধ-বিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বাই-ম্যাঙ্গালোরের পথে দুই ভারতীয় এলপিজি ট্যাঙ্কার

প্রসঙ্গত, প্রতি মাসের ১ তারিখে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তেল এবং এলপিজির দামের উঠানামার উপর নির্ভর করেই নির্ধারণ করে গ্যাসের দাম। মধ্যপ্রাচ্যে এহেন যুদ্ধ শুরুর পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button