LPG Tankers from Strait of Hormuz: গ্যাস সঙ্কটের মাঝে এবার বিরাট স্বস্তি! যুদ্ধ-বিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বাই-ম্যাঙ্গালোরের পথে দুই ভারতীয় এলপিজি ট্যাঙ্কার
মুম্বাই বন্দরে BW TYR পৌঁছানোর কথা ৩১শে মার্চ, এবং BW ELM নিউ ম্যাঙ্গালোরে পৌঁছাবে ১লা এপ্রিল। এর আগে আরও চারটি ভারতীয় ট্যাঙ্কার সফলভাবে পার হয়েছে হরমুজ প্রণালী।
LPG Tankers from Strait of Hormuz: যুদ্ধ পরিস্থিতিতেও প্রণালী পেরিয়ে ৯৪ হাজার টন এলপিজি নিয়ে আসছে দুই ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার
হাইলাইটস:
- এবার গ্যাস সংকটে হতে চলেছে বিরাট বড় স্বস্তি
- হরমুজ প্রণালী পেরিয়ে আসছে দুই ভারতীয় ট্যাঙ্কার
- ইতিমধ্যেই ভারতে পৌঁছতে চলেছে ওই দুই ট্যাঙ্কার
LPG Tankers from Strait of Hormuz: এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পেরিয়ে ভারতে আসছে দুই ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার—BW TYR এবং BW ELM। জানা যাচ্ছে, পারস্য উপসাগর থেকে এই দুটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কারকে অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রতিটি জাহাজে ৪৫ হাজার মেট্রিক টনেরও বেশিই রয়েছে এলপিজি। এই দুই জাহাজে রান্নার গ্যাস রয়েছে মোট প্রায় ৯৪ হাজার টন, যা দেশের গ্যাস সংকট কাটাতে বিরাট ভূমিকা নেবে।
We’re now on WhatsApp- Click to join
মুম্বাই বন্দরে BW TYR পৌঁছানোর কথা ৩১শে মার্চ, এবং BW ELM নিউ ম্যাঙ্গালোরে পৌঁছাবে ১লা এপ্রিল। এর আগে আরও চারটি ভারতীয় ট্যাঙ্কার সফলভাবে পার হয়েছে হরমুজ প্রণালী। Pine Gas এবং Jag Vasant প্রায় ৯২,৬১২ টন LPG নিয়ে ২৬ থেকে ২৮শে মার্চের মধ্যে পৌঁছায় ভারতে। এর পাশাপাশি MT Shivalik এবং MT Nanda Devi যথাক্রমে ১৬ ও ১৭ই মার্চ গুজরাত মুন্দ্রা এবং কাণ্ডলা বন্দরে পৌঁছায়।
We’re now on Telegram- Click to join
বর্তমানে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলেও, নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে ‘অ-শত্রু’ জাহাজগুলিকে চলাচলের অনুমতি দিচ্ছে ইরান। এখনও তিনটি এলপিজি ট্যাঙ্কার—Jag Vikram, Green Asha এবং Green Sanvi—রয়েছে হরমুজ প্রণালীর পশ্চিম অংশে।
🚨JUST IN : 🇮🇳🇮🇷 STRAIT OF HORMUZ TANKER REACHES INDIA
Indian-flagged LPG vessel Jag Vasant has docked at Gujarat’s Vadinar port with 47,600 metric tonnes of LPG after navigating 23 days of blockade in the Strait of Hormuz. @indiannavy played a role of a great Protector all the… pic.twitter.com/FVtV1vRKLq
— RAJAT (@RajatJain) March 27, 2026
এদিকে, ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির উপরই নির্ভরশীল, যার ৯০ শতাংশই আসে পশ্চিম এশিয়া থেকেই। গত বছর দেশে মোট ৩৩.১৫ মিলিয়ন টন এলপিজি ব্যবহৃত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনার মতো দেশ থেকেও গ্যাস সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, DG Shipping-এর কন্ট্রোল রুম কাজ করছে ২৪ ঘণ্টা। ইতিমধ্যেই নিরাপদে দেশে ফেরানো হয়েছে মোট ৯৪২ জন ভারতীয় নাবিককে। দেশের সব বন্দরই স্বাভাবিকভাবেই কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রক।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







