Bangla News

Iran-America Tensions: এক মাসের যুদ্ধবিরতির উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের! এবার ইরানকে ১৫ দফার প্রস্তাব আমেরিকার, বদলে কী পাবে তেহরান?

ইজরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা একটি প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে, যাতে রয়েছে চলমান যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ‘নো ইউরেনিয়াম এনরিচমেন্ট’ এবং ফের হরমুজ প্রণালী খুলে দেওয়া-সহ ১৫ দফা শর্ত!

Iran-America Tensions: ইরানকে দেওয়া ট্রাম্পের এই ১৫ দফার শর্তগুলি কী কী? এখনই বিস্তারিত জেনে নিন

হাইলাইটস:

  • এক মাসের যুদ্ধবিরতির উদ্যোগ নিল ডোনাল্ড ট্রাম্প!
  • তবে ইরানকে তার বর্তমান পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ভেঙে ফেলতে হবে
  • ইরানকে ১৫ দফা শর্ত পাঠানো হল আমেরিকার তরফে

Iran-America Tensions: যুক্তরাষ্ট্র ইরানের ‘সঠিক লোকদের’ সাথেই আলোচনা করছে, যারা ‘সমঝোতায় পৌঁছাতে মরিয়া’ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, দুই পক্ষই “এই মুহূর্তে রয়েছে আলোচনায়”!

We’re now on WhatsApp- Click to join

ইজরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা একটি প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে, যাতে রয়েছে চলমান যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ‘নো ইউরেনিয়াম এনরিচমেন্ট’ এবং ফের হরমুজ প্রণালী খুলে দেওয়া-সহ ১৫ দফা শর্ত!

We’re now on Telegram- Click to join

সূত্রের খবর যে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাই জ্যারেড কুশনার এমনই একটি পরিকল্পনা তৈরি করেছেন, যেখানে ‘এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা’ করা হবে। এই সময়ে দুই পক্ষ বসে ১৫ দফার আলোচনা করবে একটি চুক্তি নিয়ে।

সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, দুই জন আধিকারিক জানান (নাম প্রকাশে অনিচ্ছুক), এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছে পাকিস্তানের মাধ্যমে। এই বিষয়ে মধ্যস্থতা করতে পাকিস্তান আগ্রহ দেখিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের শর্তগুলি কী কী?

ওই প্রতিবেদন অনুযায়ী, ১৫ দফার মধ্যে ১৪টি শর্তের কথা এখানে উল্লেখ করা হয়েছে—

  • ইরানকে তার বর্তমান পারমাণবিক সক্ষমতা ভেঙে ফেলতে হবে পুরোপুরি।
  • ইরানের মাটিতে সমৃদ্ধ করা যাবে না ইউরেনিয়াম।
  • প্রায় ৪৫০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর হাতে দ্রুত তুলে দিতে হবে।
  • ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে, তারা কখনও তৈরি করবে না পারমাণবিক অস্ত্র।
  • ইসফাহান, নাটানজ এবং ফোরদো—এই পারমাণবিক কেন্দ্রগুলো ভেঙে ফেলতে হবে।
  • IAEA-কে ইরানের ভিতরে সম্পূর্ণ প্রবেশাধিকার এবং নজরদারির সুযোগ দিতে হবে।
  • হরমুজ প্রণালী খোলা রাখতে হবে, যাতে অবাধ সমুদ্রপথ হিসেবে এটি কাজ করে।
  • ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পরিসর এবং সংখ্যার দিক থেকে সীমিত করতে হবে (নির্দিষ্ট সীমা পরে ঠিক হবে)।
  • ইরানকে ছাড়তে হবে তার আঞ্চলিক প্রক্সি নীতি।
  • আঞ্চলিক বন্ধু গোষ্ঠীগুলিকে অর্থ, নির্দেশ এবং অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে।
  • ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ব্যবহার কেবল আত্মরক্ষার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।
  • আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার অবসান।
  • ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে মার্কিন সহায়তা।
  • ইরানকে অবশ্যই তার আঞ্চলিক প্রক্সি ব্যবস্থা ত্যাগ করতে হবে।

Read More- মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের ইসলামাবাদে হতে পারে শান্তিপূর্ণ বৈঠক? মধ্যস্থতায় রয়েছে কোন কোন দেশ? জানুন

এর বদলে কী পাবে ইরান?

এই শর্তগুলি মানলে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপ করা ইরান সব ধরনের নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে। এমনকি এছাড়াও, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি আমেরিকা এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করবে—বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য সহায়তা করবে Bushehr Nuclear Power Plant-এর মতো প্রকল্পে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button