Bangla News

Sikkim Disaster News: সিকিমে ঘনিয়ে এল বড়সড় বিপর্যয়, ঝুলছে ব্রিজ-বিচ্ছিন্ন হয়ে গেল রাস্তা! আটকে ১০০০-এরও বেশি বাঙালি পর্যটক

জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিপাত হচ্ছে উত্তর সিকিমে। এর জেরেই নামল ভয়ঙ্কর ‘ভূমিধস’। সিকিমের মাঙ্গান জেলার লাচেনে বন্ধ রাস্তা। সেখানে ধস নেমেছে একাধিক জায়গায়।

Sikkim Disaster News: আটকে থাকা পর্যটকরা যেন আতঙ্কিত না হন বলে জানানো হয় প্রশাসনের তরফে

হাইলাইটস:

  • সম্প্রতি, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম
  • আজ সকাল থেকে চালু হয়েছে দ্রুত উদ্ধারকাজ
  • আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে

Sikkim Disaster News: গরম পড়তেই পাহাড়ে ভিড় জমিয়েছে পর্যটকরা। আর সেই সময়ই নেমেছে বড়সড় বিপর্যয়। একটানা বৃষ্টিতে হল ভয়ঙ্কর ভূমিধস, ভেঙে গেল সিকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সদ্য তৈরি হওয়া সেতুর একাংশও ঝুলছে। এর জেরে আটকে রয়েছে প্রায় এক হাজারেরও বেশি বাঙালি পর্যটকও। রাতভর তারা রাস্তাতেই অপেক্ষা করলেন উদ্ধার হওয়ার। আজ অর্থাৎ সোমবার সকাল থেকেই শুরু হবে উদ্ধারকাজ।

We’re now on WhatsApp- Click to join

জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিপাত হচ্ছে উত্তর সিকিমে। এর জেরেই নামল ভয়ঙ্কর ‘ভূমিধস’। সিকিমের মাঙ্গান জেলার লাচেনে বন্ধ রাস্তা। সেখানে ধস নেমেছে একাধিক জায়গায়। লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার ভেঙে গিয়েছে একটা বড় অংশও। তারুম চু ব্রিজের কাছে বড় ভাঙন ধরেছে।

এর জেরেই ওই রাস্তা দিয়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। ফলে প্রায় ১০০০-রও বেশি বাঙালি পর্যটক আটকে পড়েছেন। রাস্তাতেই লম্বা লাইন পড়েছে কয়েকশো গাড়ির। লাচেনে থাকা পর্যটকদের সাথে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

We’re now on Telegram- Click to join

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল থেকেই চালু করা হচ্ছে উদ্ধারকাজ। বর্ডার রোডস অর্গানাইজেশন, আইটিবিপি, ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে চালাবে উদ্ধারকাজ। যেন আতঙ্কিত না হন পর্যটকরা। তাদের দ্রুতই উদ্ধার করা হবে। যে যেখানে আছেন, তাঁরা যেন সেখানেইথাকেন। ইতিমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। ১১ই এপ্রিল অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা তাই আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Read More- টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কমপক্ষে মৃত্যু ২০ জনের! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে লাচেন-ডংকিয়া লা-লাচুং হয়ে গ্যাংটকের দিক দিয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে নিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। রাস্তা মেরামতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বরফ সরানো হচ্ছে। চুংথাং–লাচেন সড়ক বন্ধ করে লাচেনগামী সব পর্যটকদের দেওয়া হচ্ছে দোনকিয়ালা–লাচুং পথ দিয়ে ঘুরিয়ে। পর্যটকদের সাহায্যের জন্য দেওয়া হয়েছে দুুটি হেল্পলাইন নম্বরও। সেগুলি হচ্ছে -৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button