Kiara Advani Saree Look: মাসাবা গুপ্তার ডিসাইনার শাড়ি এবং বহুমূল্য নেকলেসে চমক কিয়ারার, জানেন শাড়িটি দাম কত?
এদিনের অনুষ্ঠানে সিড-কিয়ারা পৌঁছনোর পরেই পাপারাজ্জিদের অনুরোধে একসঙ্গে ছবি তোলেন বলিউডের এই পাওয়ার কাপল। তার পরে অভিনেত্রীকে একা পোজ দেওয়ার অনুরোধ করা হলে তিনি তৎক্ষণাৎ তা নাকচ করে দেন।
Kiara Advani Saree Look: মা হওয়ার থেকেই কিয়ারার পোস্ট প্রেগন্যান্সি গ্লো’তে মুগ্ধ ভক্তরা
হাইলাইটস:
- এক লক্ষ ৩০ হাজারের শাড়ি পরে NMACC-এর ৩ বছর বর্ষপূর্তিতে সকলের নজর কাড়লেন কিয়ারা
- তার বহুমূল্য নেকলেসের দাম শুনলেও আপনি চমকে যাবেন
- এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার শাড়ি ও নেকলেস
Kiara Advani Saree Look: NMACC-এর ৩ বছর বর্ষপূর্তিতে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার হাত ধরে রাজকীয় সাজে হাজির হয়েছিলেন কিয়ারা আডভানি। তার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী। তার আউটফিট থেকে শুরু করে সিদ্ধার্থকে ছাড়া ছবি তুলতে রাজি না হওয়া পর্যন্ত, সবই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
We’re now on WhatsApp – Click to join
এদিনের অনুষ্ঠানে সিড-কিয়ারা পৌঁছনোর পরেই পাপারাজ্জিদের অনুরোধে একসঙ্গে ছবি তোলেন বলিউডের এই পাওয়ার কাপল। তার পরে অভিনেত্রীকে একা পোজ দেওয়ার অনুরোধ করা হলে তিনি তৎক্ষণাৎ তা নাকচ করে দেন। একা ছবি তুলতে চান না জানিয়ে স্বামীর হাত ধরে সোজা অনুষ্ঠানকেন্দ্রে ঢুকে যান কিয়ারা। সেই ঘটনাক্রমের ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তেমনই প্রবল চর্চায় কিয়ারার শাড়ি এবং নেকলেস।
Kiara Advani and Siddharth Malhotra
Cutest Couple of Bollywood #KiaraAdvani #SiddharthMalhotra pic.twitter.com/0FDFT2CM97
— Miss Poo (@MissPoooo) April 4, 2026
কিয়ারার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সকলের নজর কাড়ে। এ বার চর্চায় থাকা তার শাড়িটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা। আর নেকলেসের দাম শুনলে তো আপনি চমকে যাবেন? এই সুন্দর নেকলেসের দাম প্রায় ২ লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়, গোলাপী শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ এবং কনট্রাস্ট বজায় রেখে ব্রাউন হার্মেস কেলি পোশেত ব্যাগ ক্যারি করছিলেন অভিনেত্রী। এই ব্যাগের দামও প্রায় ৩৩ লক্ষ টাকা।
Read more:- লেদারের বডিকন ড্রেসে ‘চকোলেট গার্ল’ কিয়ারা, মা হওয়ার পর গ্ল্যামারাস অবতারে প্রত্যাবর্তন করলেন তিনি
বিখ্যাত সেলিব্রিটি ফ্যাশন ডিসাইনার মাসাবা গুপ্তার কালেকশন থেকে সিল্কের গোলাপী গুলপোস শাড়ি বেছে নিয়েছিলেন কিয়ারা। এই প্যাচওয়ার্ক, সোনালি জরির এমব্রয়ডারি-সহ এলিগ্যান্ট শাড়িটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা। মাসাবা-র কালেকশনের ওয়েবসাইটে এই দামই উল্লেখ রয়েছে। ডায়মন্ড, পার্ল এবং সোনার কাজ করা কিয়ারার মহারানি স্টাইল নেকলেসটিও নজর কেড়েছে সকলের। সূত্র মারফত জানা যাচ্ছে, এই নেকলেসটির দাম প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা। আপনার কেমন লাগলো কিয়ারার এই নতুন লুকটি?
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






