Bangla NewsPolitics

Mamata Banerjee: ‘ওড়িশা থেকে ঢুকছে ৩০০ কোটি টাকা’, ভবানীপুরে প্রচারে এসে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন, পদ্মপুকুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল ওড়িশা থেকে ঢুকেছে ৩০০ কোটি টাকা। কালো স্করপিও গাড়িতে করে আনা হয়েছে। আটকায়নি পুলিশ। সব বস্তিগুলিতে যাবে। ৫ হাজার করে টাকা দেওয়া হবে।

Mamata Banerjee: এদিন পুলিশের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস:

  • এদিন ভবানীপুরে প্রচারে এসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি
  • এই আবহে তৃণমূল কর্মী-সমর্থকদের সতর্ক করেন তৃণমূলনেত্রী

Mamata Banerjee: এবার ভিন রাজ্য থেকে ভবানীপুরে ঢুকছে কোটি কোটি টাকা। এদিন বিস্ফোরক অভিযোগ করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ গতকাল ভবানীপুর বিধানসভার পদ্মপুকুরে ভোট প্রচারে টাকা বিলির অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলনেত্রী। এরইসঙ্গে তিনি এদিন জানিয়ে দিলেন, টাকা বিলি করলেও ভোট পাবে না পদ্ম শিবির। পুলিশের বিরুদ্ধেও এদিন নিজের ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

কী এমন বললেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন, পদ্মপুকুরে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল ওড়িশা থেকে ঢুকেছে ৩০০ কোটি টাকা। কালো স্করপিও গাড়িতে করে আনা হয়েছে। আটকায়নি পুলিশ। সব বস্তিগুলিতে যাবে। ৫ হাজার করে টাকা দেওয়া হবে। একটি জায়গায় টাকা বিলিও করছিল। তারা বলেছে যে, টাকা নেবে। আর ভোট দেবে না। কোন জায়গায় বলব না আমি।”

We’re now on Telegram- Click to join

এরপরই তৃণমূল কর্মী-সমর্থকদের সতর্ক করে দিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে আপনারা লক্ষ্য রাখুন। যে সমস্ত বাড়ি নতুন তৈরি হয়েছে কিন্তু, কেউ থাকেন না। সেই সব বাড়িতেও নজর রাখুন। পাড়ায় অনেক রয়েছে ধর্মশালা-গেস্ট হাউস। আগামিকাল নির্বাচনী প্রচার শেষ হয়ে যাওয়ার পরই যেন আর কেউ থাকতে না পারে। কারণ হচ্ছে আপনার ভোটটা দিয়ে চলে যাবে।”

এদিন, কারোর নাম না করে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভবানীপুরটা ভবানীপুরই। কলকাতার ভোট আর তোমার নন্দীগ্রামের লুট করা ভোট আলাদা।” তারপরই তৃণমূলনেত্রী বলেন, “মুখে নাম নিই না। কেবল মিথ্যে। অভিষেককে সবসময় গালাগাল দেয়। ওর পায়ের যোগ্য ও নয়। বলেই দিলাম আজ। আগে অভিষেকের সাথে লড়। তারপর আমার সাথে আয়।”

Read More- রণক্ষেত্র জগদ্দল এলাকা! তৃণমূল-বিজেপির সংঘর্ষ তুঙ্গে, শুরু ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফ

এদিকে, প্রথম দফার ভোটের তৃণমূল কংগ্রেস ১০০-র বেশি আসন পাচ্ছে বলে এদিন তা জানিয়ে ফের বলেন, “প্রথম দফায় তো সেঞ্চুরি হয়ে গিয়েছে। এবার ডবল সেঞ্চুরি করতেই হবে। যাতে করে সদস্য কিনে নিয়ে ফেলে দিতে না পারে সরকার।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button