Bangla News

Nepal Former PM KP Oli Sharma Arrested: নেপালে নতুন সরকার ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা! গ্রেফতার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও

নির্বাচনে জয়ী হওয়ার পর নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শুক্রবারই শপথ নেন ‘বলেন্দ্র শাহ’। আর তারপরই শুরু পুলিশি অ্যাকশন। গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলিকে।

Nepal Former PM KP Oli Sharma Arrested: কি কি অভিযোগ রয়েছে ওলির বিরুদ্ধে? এবং কত দিনের জেল হবে তাঁর?

হাইলাইটস:

  • জয়ী হওয়ার পর শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন বলেন্দ্র শাহ
  • আর তারপরই পুলিশি অ্যাকশনে গ্রেফতার হয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী
  • ওলির পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে

Nepal Former PM KP Oli Sharma Arrested: পড়শি দেশ নেপালে এবার টানটান উত্তেজনা। নেপালে এবার হল পালাবদল। নতুন সরকার গঠিত হওয়ার এবার এক দিনের মধ্যেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘কেপি শর্মা ওলি’। জানা গিয়েছে যে, গত বছর নেপালে ‘জেন জি’ আন্দোলনে যুক্ত থাকার অভিযোগেই ওলিকে গ্রেফতার করা হয়েছে।

We’re now on WhatsApp- Click to join

নির্বাচনে জয়ী হওয়ার পর নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শুক্রবারই শপথ নেন ‘বলেন্দ্র শাহ’। আর তারপরই শুরু পুলিশি অ্যাকশন। গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলিকে। ওলির পাশাপাশি গ্রেফতার করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও বলেই জানা গিয়েছে।

We’re now on Telegram- Click to join

এএফপি সূত্রের খবর, কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী এ প্রসঙ্গে বলেছেন, “আজ সকালেই ওঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুসারে হবে পরবর্তী প্রক্রিয়া।” ভোরে বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করে পুলিশ। ক্ষমতায় এসেই কঠোর বলেন্দ্র শাহ।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে জেন-জি আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। দেশে দুর্নীতির বিরুদ্ধে জনগণ আর বিশেষ করে অল্পবয়সীরা নামে এই প্রতিবাদে। সেনা, পুলিশের ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৭০ জনের।

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া ‘বলেন্দ্র শাহ’ শপথ নেওয়ার পরই গঠন করেন একটি প্যানেল, যা যে হিংসা ছড়িয়েছিল দুর্নীতি বিরোধী আন্দোলনের সময়, তার তদন্ত করবে। নতুন কমিটি শুক্রবার সিদ্ধান্ত নেয় যে, কমিশনের তদন্তে উচ্চ পর্যায়ের যে, রিপোর্ট দেওয়া হয়েছে, তা কার্যকর করা হবে দ্রুত।

Read Moreভরা পদ্মায় তলিয়ে গেল যাত্রিবোঝাই বাস! বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৬, বহু নিখোঁজ

ওই কমিটি সুপারিশ করেছিল সর্বাধিক ১০ বছরের জেলের। ওলি এবং লেখকের নামও রয়েছে এই তালিকায়। তাদের বিরুদ্ধে আন্দোলনের সময় অভিযোগ রয়েছে কর্তব্যে গাফিলতির। এছাড়া নাম ছিল তৎকালীন নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল চন্দ্র কুবের খাপুংয়ের। এদিকে, জয়ী হওয়ার পর বলেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button