Bangla NewsPolitics

Mamata Banerjee on Jadavpur University: ‘ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ কোনও নৈরাজ্য নয়’, প্রধানমন্ত্রী মোদী সুর চড়াতেই এবার যাদবপুরের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলনেত্রী। মণিপুর মনে করিয়ে সাফ তিনি লিখলেন, “ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ নৈরাজ্য নয়, নৈরাজ্য বলে না প্রশ্ন করাকে। এদিকে মণিপুর জ্বলছে তা স্বীকার না করে যখন নির্বাচন নিয়েই আপনি ব্যস্ত থাকেন—সেটা নৈরাজ্য।”

Mamata Banerjee on Jadavpur University: এদিন যাদবপুর নিয়ে প্রধানমন্ত্রীর তোপের পাল্টা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ায় কি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

হাইলাইটস:

  • যাদবপুর নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যে জোরদার তোলপাড়
  • এই আবহেই ক্ষোভে উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এদিন পাল্টা প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on Jadavpur University: ‘ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ গণতন্ত্রের ভাঙার প্রতীভূ নয়, বরং এটি সচল এবং জীবন্ত গণতন্ত্রের বহিঃপ্রকাশ।’ যাদবপুর নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের এদিন পাল্টা এ ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

এদিন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলনেত্রী। মণিপুর মনে করিয়ে সাফ তিনি লিখলেন, “ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ নৈরাজ্য নয়, নৈরাজ্য বলে না প্রশ্ন করাকে। এদিকে মণিপুর জ্বলছে তা স্বীকার না করে যখন নির্বাচন নিয়েই আপনি ব্যস্ত থাকেন—সেটা নৈরাজ্য।”

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, এদিন বারুইপুরের সভা থেকেই যাদবপুরের গ্যাংয়ের তুলোধনা করতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থার কথা মনে করিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

একদিকে তিনি যাদবপুরের ‘নৈরাজ্যের’ পাশাপাশি অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম গোটা দুনিয়ায় সম্মানের সাথে নেওয়া হতো। এই ক্যাম্পাসের ভিত্তিই জাতীয়তাবাদের উপর ছিল। কিন্তু বর্তমানে ক্যাম্পাসের ভিতর যা হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে সব দেশ বিরোধী কথা। যে সরকার নিজের রাজ্যের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে পারে না সে আর কি বাংলার ভবিষ্যত বাঁচাবে!” তার এহেন কথা নিয়েই এখনও তোলপাড় চলছে সব রাজনৈতিক আঙিনায়।

Read More- প্রথম দফার ভোটের শেষে কোন জায়গায় তৃণমূল? কত আসনেই বা এগিয়ে? স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন পাল্টা প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, “ব্যথিত হৃদয়ে আমি জানতে চাইছি যে, আপনি কি এইভাবেই শ্রদ্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বর্ণনা করেন? এটাই কি তবে আপনার সৌজন্যবোধ এবং শিষ্টাচার? আপনার সরকারের নিজস্ব ‘এনআইআরএফ’ (NIRF) র‍্যাঙ্কিং-এ বছরের পর বছর ধরে শীর্ষস্থান দখল করে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর আপনি সেই উৎকর্ষ কেন্দ্রকেই এভাবে অপমান করলেন? আপনি এতটা নিচে কীভাবে নামতে পারলেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাঁদের মেধার জোরেই নিজেদের স্থান অর্জন করে। যখন তারা ডিগ্রি নিয়ে বের হয়, তখন তাদের সাথে প্রশ্ন করার ক্ষমতা থাকে। এটাকে ‘নৈরাজ্য’ বলে না। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা আর এটাই হচ্ছে উৎকর্ষ।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button