Mamata Banerjee: প্রথম দফার ভোটের শেষে কোন জায়গায় তৃণমূল? কত আসনেই বা এগিয়ে? স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তবে এরই মাঝে কিছু কিছু অশান্তির ছবিও সামনে এসেছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে মারধর করা হয় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। কনভয়ের গাড়ির কাচ ভাঙা হল আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের।
Mamata Banerjee: প্রথম দফার শেষে কে-কোথায়-দাঁড়িয়ে? এদিন কী বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো?
হাইলাইটস:
- গতকাল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে
- এ নিয়ে হিসেব-নিকেশ শুরু রাজনৈতিক দলগুলির
- এদিন এ প্রসঙ্গে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Mamata Banerjee: গতকাল রাজ্যে ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষ! এবার শুরু হয়েছে ফলাফলের হিসেব-নিকেশ। ক্রমবর্ধমান অশান্তির মধ্যেও বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয়েছে শান্তিতেই। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রেকর্ড সংখ্যক ভোটার। ভোটকেন্দ্রের বাইরে দাদাগিরি, জটলা, বাইক বাহিনীর দাপট…কোনওকিছুই দেখা যায় নি। কোথাও কোনও অভিযোগ উঠলেই সাথে সাথে তৎপর হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
We’re now on WhatsApp- Click to join
তবে এরই মাঝে কিছু কিছু অশান্তির ছবিও সামনে এসেছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে মারধর করা হয় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। কনভয়ের গাড়ির কাচ ভাঙা হল আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের সাথে তুমুল বচসা আর ধস্তাধস্তিতে জড়ালেন হুমায়ুন কবীর। এরই মধ্যে অনেকের প্রশ্ন, এই ভোটদানের বিরাট হার কীসের ইঙ্গিত? প্রথম দফার পরই কে-কোথায় দাঁড়িয়ে, তা নিয়েই নিজেদের মতো করে হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে রাজনীতি দলগুলি। তবে এদিন এ প্রসঙ্গে কি বললেন তৃণমূল সুপ্রিমো?
We’re now on Telegram- Click to join
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘আপনি বলছেন আপনি ভোটের দিন জিতছেন। কেন অবিশ্বাস করেন জনগণকে। কেন বিশ্বাস করেন না তাদেরকে। আপনারা এত মহামূর্খ হন কী করে। তার মানে কি ইভিএমেও ফিট করে রেখেছেন নাকি! তা নয়তো আপনি কী করে বলছেন সব জায়গায় জিতছেন।’
If high voter turnout is unfavourable for the incumbent government, as BJP now claims, then why did they go out of their way to get 91 lakh names deleted through SIR? They have always sought to restrict Bengal's electorate. To silence us. To suppress us.
But defying their Silent… pic.twitter.com/S8zY9V9Mwl
— All India Trinamool Congress (@AITCofficial) April 23, 2026
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘আজকে যা ভোট হয়েছে তাতে অলরেডি জেতার জায়গায় এসে গেছি আমরা। তুমি ক্যাঁচকলা করবে। আগামী দিনেও ভোট দিতে হবে সবাইকে। এদের রাজনৈতিক দুরমুশ করতে হবে।’
Read More- আজ রাজ্যে প্রথম দফার ভোট! গণতন্ত্রের উৎসবে অংশ নিতে বিশেষ আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এদিকে বৃহস্পতিবার আবার ভোট যখন মধ্যগগনে তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ১৫২টি আসনের মধ্যে ‘ন্যূনতম ১২৫ টি আসন পাবেই বিজেপি’। কুণাল ঘোষ আবার এ প্রসঙ্গে বলছেন, ‘১৫২টির মধ্যে ১৩২ থেকে ১৩৫টি তৃণমূলই জিতছে।’ যদিও গণতন্ত্রে নেতা-নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতাই। সাধারণ মানুষ—ভোটার। তাঁদের মতামতই জানা যাবে ৪ঠা মে।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







