Politicsনিৰ্বাচন

PM Narendra Modi: আজ রাজ্যে প্রথম দফার ভোট! গণতন্ত্রের উৎসবে অংশ নিতে বিশেষ আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বাংলায় কর্মসংস্থানের অভাবকেই হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার পদ্ম শিবিরের। বেকার ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করারও এবার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া সংগঠন।

PM Narendra Modi: নজরে তরুণ ও মহিলা ভোটার! প্রথম দফার নির্বাচনে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

হাইলাইটস:

  • রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে
  • এই উপলক্ষে সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
  • বিশেষ করে তরুণ ও মহিলা ভোটারদের ভোট দিতে অনুরোধ করেছেন তিনি

PM Narendra Modi: আজ রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা ভোটগ্রহণ। রাজ‍্যের আজ ১৬টি জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ। ভোরবেলা থেকেই ভোটের লাইনে এসে জড়ো হয়েছেন রাজ্যের ১৬টি জেলার মানুষ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

We’re now on WhatsApp- Click to join

বাংলায় কর্মসংস্থানের অভাবকেই হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার পদ্ম শিবিরের। বেকার ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করারও এবার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া সংগঠন। আবার অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা করে ভাতার প্রতিশ্রুতিও দিয়েছে পদ্ম শিবির। এছাড়াও সম্প্রতি সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করায় তৃণমূল কংগ্রেসকে ‘মহিলা বিরোধী’ আখ্যাও দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই সবের মাঝেই আজ প্রথম দফার নির্বাচন নিয়ে রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই গণতন্ত্রের উৎসবে আমি সকল নাগরিককে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করার বিশেষ আহ্বান জানাই।”

গণতান্ত্রিক অধিকার প্রয়োগে জনগণের সক্রিয় অংশগ্রহণকে প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ইডিমা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদি বিশেষ করে তরুণ ভোটার এবং মহিলা ভোটারদের প্রতি বেশি করে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

We’re now on Telegram- Click to join

তাঁর মতে, তরুণ প্রজন্ম এবং মহিলাদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে ও একটি সুষ্ঠু এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে বিশেষ সহায়তা করবে। ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সকলকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী।

Read More- পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? নির্বাচনের আগে জোরদার প্রচারে পদ্ম শিবির

এদিকে, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিকেও নজর দিয়ে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ হাইভোল্টেজ সভা এবং একাধিক কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আজ কৃষ্ণনগর এবং মথুরাপুরে দু’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর এরপরেই হাওড়ায় একটি রোড শো-ও করার কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button