West Bengal Assembly Election 2026: মক পোলিংয়ের পর ভোটগ্রহণ! রাজ্যের আজ ১৬টি জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ
হাইলাইটস:
- রাজ্যের ১৫২টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ
- সকাল থেকেই চোখে পড়ছে ভোটারদের ভিড়
- মক পোলিংয়ের পর শুরু হয়েছে ভোটগ্রহণ
West Bengal Assembly Election 2026: আজ রাজ্যে প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু। সকাল থেকেই ভোট দিতে বুথের বাইরে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন৷ মক পোলিংয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া৷ বেলা বাড়লে রোদের তাপ বাড়বে, তাই সকাল থেকেই বুথের বাইরে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন দেখা গিয়েছে ভোটারদের৷
We’re now on WhatsApp- Click to join
আজ রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হবে ভোটগ্রহণ। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু অংশ ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভোট রয়েছে৷
We’re now on Telegram- Click to join
সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যেখানে ভোট রয়েছে, সেখানকার বুথে মক পোলের প্রক্রিয়া শুরু করেছেন ভোটকর্মীরা৷ মক পোলিংয়ের মাধ্যমেই ইভিএম ঠিক মত কাজ করছে কি না, সেটাই যাচাই করে নেওয়া হচ্ছে৷
এই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিপত্তি দেখা দিয়েছিল ধূপগুড়ি বিধানসভার ২০৯ নম্বর বুথে৷ ভিভি প্যাট সমস্যার কারনে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি মকপোল। তবে পরে অবশ্য ভিভি প্যাট বদল করার পর মেটে সমস্যা৷
ভোটের পর্ব পশ্চিমবঙ্গের গর্ব!
Glimpses of enthusiastic early morning Voters' queue in front of polling station at 166 Sagar Bangla Anshik buniyadi primary school, 221 Gopiballavpur AC under Jhargram district.#WBLA2026 #Phase1@ECISVEEP@SpokespersonECI@PIBKolkata pic.twitter.com/WJPxMqmuPm— CEO West Bengal (@CEOWestBengal) April 23, 2026
উত্তরবঙ্গের চা বাগানের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতেও চোখে পড়েছে ভোটদানে উৎসাহ চা শ্রমিকদের৷ সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের উপচে পড়া লম্বা লাইন চোখে পড়েছে৷ মুর্শিদাবাদ, মালদহ জেলার বহু বুথের বাইরেও ভোর থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে ভোটারদের।
প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা হল ১৩১১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। সবচেয়ে বড় কেন্দ্র হল পশ্চিম মেদিনীপুরের দাসপুর, যেখানে ভোটার সংখ্যা হচ্ছে ২ লক্ষ ৯৬ হাজার ৪৫ জন। আর সবচেয়ে ছোট কেন্দ্র হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। এখানে ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৬১ হাজার ৪৩৫ জন। এই প্রথম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা হল ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া, ৪৬৫ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।
এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







