Bangla News

Mamata Banerjee at High Court: আদৌ ‘লাইসেন্স’ আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার রেকর্ড জানতে চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া

রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবীও, তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন বার কাউন্সিলের সদস্য হিসেবে।

Mamata Banerjee at High Court: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লাইসেন্স’ কি আদৌ আছে? প্রশ্ন আইনজীবী মহলের

হাইলাইটস:

  • বৃহস্পতিবার সকালে কালো আইনজীবীদের পোশাকে কোর্টে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এদিন প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে
  • এবার এই সওয়াল নিয়েই তাঁর ‘লাইসেন্স’ আছে কী না জানতে খোঁজ শুরু বার কাউন্সিল অব ইন্ডিয়ার

Mamata Banerjee at High Court: এদিন সকালে আইনজীবীদের পোশাক পরে কলকাতা হাইকোর্টে পৌঁছে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে তিনি সওয়াল করেন। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেই কেবল সওয়াল নয়, প্রমাণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিও তুলে ধরেন। আর্জিও জানান রাজ্যের মানুষের সুরক্ষার জন্য। কিন্তু প্রশ্ন উঠেছে যে, আইনজীবী হিসেবে সওয়াল করার কী আদৌ এক্তিয়ার আছে মমতার? এবার তা খোঁজ নিতেই শুরু করল বার কাউন্সিল অব ইন্ডিয়া।

We’re now on WhatsApp- Click to join

রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবীও, তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন বার কাউন্সিলের সদস্য হিসেবে। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেও, সেই সময় তিনি আইনজীবী হিসেবে সওয়াল করেননি। তবে বৃহস্পতিবার দেখা যায় যে, তাঁর গায়ে এদিন আইনজীবীর পোশাক। তিনি সওয়াল করার আগেই জানিয়ে দেন ১৯৮৫ সালে তিনি আইনজীবী হিসেবে বার কাউন্সিলে এনরোল করেছেন।

We’re now on Telegram- Click to join

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পরই রাজ্যের বার কাউন্সিলে এবার চিঠি দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিস করার জন্য বৈধ এনরোলমেন্ট আছে কি না, সাসপেন্ড কবে করা হয়েছে, রিজাম্পসান কবে হয়েছে, সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। দুদিনের মধ্যেই এই সব তথ্য জানাতে হবে।

মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পরই হঠাৎ কীভাবে সওয়াল করলেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেছেন, “কোনও আইনজীবীরই কোনও পদ চলে গেলে, কিংবা বিচারপতি হয়ে গেলে কিছুদিনের আইনজীবী হিসেবে অব্যহতি চান। পরবর্তী সময়ে নতুন করে তিনি ফের প্র্যাকটিস করতে চাইলে, তাঁকে বার কাউন্সিলের কাছ থেকে রিজাম্পসান অফ প্র্যাকটিস-এর শংসাপত্র নিতে হয়।”

Read More- অন্নপূর্ণা ভান্ডারের পর এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যে চালু থাকা একাধিক ভাতাও

ওই আইনজীবী আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গত ৭ই মে পর্যন্ত কাজ করেছেন। তারপর এদিন মামলা করেছেন আইনজীবী হিসেবে। এটা কীভাবে হয়? অনুমতি নিতে হত বার কাউন্সিলের কাছে। সেটা আদৌ করেননি তিনি।” তবে একাংশ আইনজীবীর বক্তব্য যে, এই অনুমতি না নিলেও তা চলে, এই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডারও আছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button