Suvendu Adhikari: আগামী শনিবারই ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! প্রশাসনিক এবং দলীয়, রয়েছে উভয় কর্মসূচিই
জানা যাচ্ছে যে, আগামী শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের জন্য ডায়মন্ড হারবারে যাচ্ছেন। পাশাপাশি, পুনর্নির্বাচনের আগে ফলতা কেন্দ্রে কর্মিসভার বৈঠকেও বিজেপি নেতার এবার যোগ দেওয়ার কথা।
Suvendu Adhikari: ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- মূল প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার
- এবার ডায়মন্ড হারবারেই প্রথম প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অংশ নিতে পারেন বিজেপির কর্মিসভার বৈঠকেও
Suvendu Adhikari: তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় থেকেই এবার নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে নতুন মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার নির্বাচনের আগে শাসকদলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন অনেকেই। আগামী শনিবার প্রশাসনিক ও দলীয় উভয় কর্মসূচি নিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
জানা যাচ্ছে যে, আগামী শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের জন্য ডায়মন্ড হারবারে যাচ্ছেন। পাশাপাশি, পুনর্নির্বাচনের আগে ফলতা কেন্দ্রে কর্মিসভার বৈঠকেও বিজেপি নেতার এবার যোগ দেওয়ার কথা।
We’re now on WhatsApp- Click to join
বিজেপির দলীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ফলতা বিধানসভার নির্বাচনের জন্য তিনি কর্মিসভা করবেন। কর্মিসভা হবে দুপুর ৩টে থেকে।
এরপর ফের আগামী ১৯শে মে ফলতা যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর ফলতায় রোড শো করার কথা। গত মঙ্গলবারই ফলতা বিধানসভার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনী বৈঠকও করেছিলেন।
We’re now on Telegram- Click to join
ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট আগামী ২১শে মে। সেখানে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে ২১শে মে ভোটগ্রহণ নতুন করে এবং ২৪শে মে গণনার দিনই তা ঘোষণা করেছে।
আমাদের দাদা এবং আমাদের বাংলার মেদিনীপুরের ছেলে, শুভেন্দু অধিকারী।🧡🧡🧡 pic.twitter.com/SNakRq5HBT
— Indraneel Bhattacharya ⚛️ (@RickyTBGuy5997) May 14, 2026
এছাড়া, উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সাথে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সংঘাতের জেরে সংবাদ শিরোনামে ছিল আগে থেকেই ফলতা। সেই বিধানসভার গোটা ভোট প্রক্রিয়াই বাতিল করে দেয় নির্বাচন কমিশন৷
Read More- মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরই বড় পদক্ষেপ বিজয় থালাপতির, বন্ধ হল ৭১৭ মদের দোকান
এদিকে, ফলতার ৫৯ থেকে ৬০টি বুথে পুনর্নিবাচনের প্রস্তাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছিল৷ জাতীয় নির্বাচন কমিশন সেখানে গোটা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়৷ আগামী ২১শে মে ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত৷ ২৪শে মে হবে ভোটগণনা এবং ফল ঘোষণা৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







