Central Schemes in West Bengal: বাংলা এখন বিজেপির, এবার কেন্দ্রের কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারে বঙ্গবাসী?
সরকারে থাকাকালীন তৃণমূল বারবার কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে অভিযোগ তুলেছিল। অন্যদিকে, অবশ্য দিল্লি নেতৃত্বের অভিযোগ ছিল, তৃণমূলের জন্যই নাকি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় না রাজ্যবাসী। একাধিক প্রকল্প আটকে রয়েছে।
Central Schemes in West Bengal: বঙ্গ জয়ের সাথে সাথে কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা পেতে চলেছে
হাইলাইটস:
- উত্তর থেকে দক্ষিণ, সারা বাংলায় এখন গেরুয়া ঝড়
- এখন বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে জোর চর্চা চলছে সারা রাজ্য জুড়ে
- তবে তার আগে দেখে নেওয়া যাক বিজেপি বাংলায় এলে কোন কোন প্রকল্পগুলির সুবিধা পাওয়া যেতে পারে?
Central Schemes in West Bengal: গত ৪ঠা মে বিধানসভা নির্বাচন ফল ঘোষণা হতেই বাংলায় তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটলো। ঐতিহাসিক জয় পেয়েছে নরেন্দ্র মোদী-অমিত শাহ’র বিজেপি। এখনও পর্যন্ত যা খবর, ২০৭ আসনে জিতেছে গেরুয়া শিবির। একটি আসন নিয়ে সংশয় ছিল, তবে শেষ পর্যন্ত সেই আসনেও বিজেপি প্রার্থীই জয়লাভ করেছে। যার ফলে বিজেপির আসন সংখ্যা বেড়েছে। তৃণমূলের ঝুলিতে গেছে মাত্র ৮০টি আসন। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ই মে বলে জানা গিয়েছে। এখন বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে জোর চর্চা চলছে সারা রাজ্য জুড়ে। উঠে আসছে একাধিক বিজেপি নেতার নাম। তবে এখন এই বিষয়টি ছাড়া আরও একটা আলোচনা চলছে, তা হল বিজেপি সরকার গঠনের পর কোন কোন প্রকল্পের (Central Schemes) সুবিধা পেতে পারেন রাজ্যবাসী?
We’re now on WhatsApp – Click to join
সরকারে থাকাকালীন তৃণমূল বারবার কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে অভিযোগ তুলেছিল। অন্যদিকে, অবশ্য দিল্লি নেতৃত্বের অভিযোগ ছিল, তৃণমূলের জন্যই নাকি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় না রাজ্যবাসী। একাধিক প্রকল্প আটকে রয়েছে। সেই সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বাঙালি। তাহলে বাংলায় বিজেপি সরকার গঠন করার পর কি সেই প্রকল্পগুলির সুবিধা পাবেন বঙ্গবাসী? তবে তার আগে দেখে নেওয়া যাক বিজেপি বাংলায় এলে কোন কোন প্রকল্পগুলির সুবিধা পাওয়া যেতে পারে?
Chief Electoral Officer, West Bengal Manoj Agarwal & Officers of ECI met Governor of #WestBengal at Lok Bhavan today. pic.twitter.com/PqfWvtCBH6
— Pooja Mehta (@pooja_news) May 6, 2026
কেন্দ্রের যে প্রকল্পগুলি সুবিধা বঙ্গবাসী পাবে –
আয়ুষ্মান ভারত
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প আয়ুষ্মান ভারত বাংলায় খুব শীঘ্রই চালু হতে চলেছে। এই প্রকল্পের অধীনে থাকা পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা সুরক্ষা পাবেন। দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয় ভাষণে প্রধানমন্ত্রী এই প্রকল্পটি বাংলায় আনার ঘোষণা করেন। তিনি বলেন, “বাংলায় মহিলারা এখন একটি নিরাপদ পরিবেশ পাবেন এবং যুবকরা কর্মসংস্থান পাবেন। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হবে।”
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)
এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রের ৪৫.৬ লক্ষ বাড়ির লক্ষ্যমাত্রাও পূরণের কাছাকাছি পৌঁছে গেছে। এই প্রকল্পকে কেন্দ্র করে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন মনে করা হচ্ছে, এই প্রকল্প গ্রামীণ ও শহুরে উভয় ক্ষেত্রেই দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা
বাংলার মৎস্যজীবীরা এখন কেন্দ্রের এই প্রকল্পের অনেক সুবিধা পাবে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে আর্থিক সহায়তা, বিমা এবং আধুনিক সরঞ্জাম সরবরাহও করা হবে বাংলার মৎস্যজীবীদের।
পিএম শ্রী স্কুল
বাংলায় স্থগিত এই প্রকল্প কেন্দ্র সরকারের মডেল স্কুলগুলিতে চালু করা হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষাগত পরিকাঠামোর উন্নয়নের জন্য এই প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য।
জল জীবন মিশন
এবার পশ্চিমবঙ্গে জল জীবন মিশনের আওতায় আসবেন বহু মানুষ। ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত, গ্রামীণ পরিবারের ৫৬.৪৬ শতাংশ—অর্থাৎ ১.৭৫ কোটি পরিবারের মধ্যে প্রায় ৯৯.০৯ লক্ষ ট্যাপের জলের সংযোগের আওতায় এসেছেন। প্রস্তাব জমা দেওয়া এবং নথিপত্র তৈরিতে বিলম্বের কারণে রাজ্য ২০১৯-২০ ও ২০২৩-২৪ সালের মধ্যে কেন্দ্র কর্তৃক বরাদ্দ ২৪,৬৪৫ কোটি টাকার মাত্র প্রায় ৫৩ শতাংশ ব্যবহার করেছে। সংসদে এমনই তথ্য দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
পিএম বিশ্বকর্মা যোজনা
কারিগর ও শিল্পীদের সহায়তা করার লক্ষ্যে পিএম বিশ্বকর্মা যোজনা চালু হবে এরাজ্যে। এই প্রকল্পের আওতায় থাকবেন দক্ষ শ্রমিকরা, যেমন তাঁতি, কুমোর এবং কামার, যারা আগে এই সুবিধার বাইরে ছিলেন। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







