food recipes

Murg Himachali Recipe: শীতের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন মুর্গ হিমাচলি, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতা বিখ্যাত ইনফ্লুয়েন্সর শর্মিলী দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সুস্বাদু মুর্গ হিমাচলি। এই রেসিপিটি শীতের দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে।

Murg Himachali Recipe: চিকেনের নতুন কিছু রেসিপি ট্রাই করতে চাইলে মুর্গ হিমাচলি সেরা বিকল্প হতে পারে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সর শর্মিলী দে অত্যন্ত যত্ন সহকারে বানালেন মুর্গ হিমাচলি
  • মুর্গ হিমাচলির সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Murg Himachali Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন যাত্রা শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতা বিখ্যাত ইনফ্লুয়েন্সর শর্মিলী দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সুস্বাদু মুর্গ হিমাচলি। এই রেসিপিটি শীতের দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

মুর্গ হিমাচলি তৈরির উপকরণগুলি হল:

• চিকেন

• টক দই

• গণেশ মার্কা সর্ষের তেল

• পেঁয়াজ কুচি

• আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা

• হলুদ গুঁড়ো

• ধনে গুঁড়ো

• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

• গরম মশলা গুঁড়ো

• তেজপাতা

• দারচিনি

• ছোট এলাচ

• গোটা জিরে

• গোটা গোলমরিচ

• শুকনো লঙ্কা

• লবঙ্গ

• জায়ফল

• জয়িত্রি

• ধনেপাতা কুচি

মুর্গ হিমাচলি তৈরির পদ্ধতি:

• প্রথমে কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন।

• তারপর পেঁয়াজ অল্প ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিন আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা।

• এরপর মশলাটি ভালো করে কষিয়ে নিলেন।

• এবার আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে চিকেন দিয়ে দিলেন।

• তারপর মশলার সাথে চিকেনটি ভালো করে কষিয়ে নিলেন।

• এরপর একে একে দিয়ে দিলেন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং আগে থেকে বানিয়ে রাখা সিক্রেট মশলাটি।

• এই সিক্রেট মশলাটি বানাতে কড়াইয়ে দারচিনি, ছোট এলাচ, গোটা গোলমরিচ, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, জায়ফল এবং জয়িত্রি ড্রাই রোস্ট করে মিক্সারে পেস্ট করে নিলেন।

• এবার চিকেনটি ভালো করে মশলার সাথে কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেন।

Read more:- অষ্টমী স্পেশাল ধোকার ডালনা বানিয়ে ফেলুন, লুচির সাথে দারুণ খেতে লাগবে

• তারপর ঢাকা ধুয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, টক দই, স্বাদ মতো নুন ও অল্প চিনি যোগ করে চিকেনটি ভালো করে কষিয়ে নিলেন।

• এরপর চিকেন সেদ্ধ হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নিতেই তৈরি হয়ে গেল সুস্বাদু মুর্গ হিমাচলি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button