Raiganj Encounter: বারুইপুর, গাইঘাটা এবং ধুলিয়ানের পর এবার রায়গঞ্জে! নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের
রায়গঞ্জের ঘটনায় অভিযুক্তের নাম দিলীপ রায়। গত ৫ই নভেম্বর রায়গঞ্জের কুলিক ফরেস্ট থেকে উদ্ধার করা হয় এক নাবালিকার পচাগলা দেহ। সে তিন দিন যাবৎ নিখোঁজ ছিল।
Raiganj Encounter: রাজ্যে পর পর এনকাউন্টার! রায়গঞ্জে এবার ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তের হল চরম পরিণতি
হাইলাইটস:
- নাবালিকার দেহ উদ্ধারের পরই অভিযুক্তর খোঁজে পুলিশ
- গতকাল রাতেই মূল অভিযুক্তের খোঁজ পায় রায়গঞ্জ পুলিশ
- নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের
Raiganj Encounter: রাজ্যে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা ও ধুলিয়ানের পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এবার ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত যুবককে এনকাউন্টার পুলিশের। সূত্রের খবর, পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিল ঘটনার অভিযুক্ত। সেই সময়ই ঘটে এনকাউন্টার। এনকাউন্টারে অভিযুক্তের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা জুড়ে।
We’re now on Telegram- Click to join
রায়গঞ্জের ঘটনায় অভিযুক্তের নাম দিলীপ রায়। গত ৫ই নভেম্বর রায়গঞ্জের কুলিক ফরেস্ট থেকে উদ্ধার করা হয় এক নাবালিকার পচাগলা দেহ। সে তিন দিন যাবৎ নিখোঁজ ছিল। গত মঙ্গলবার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ওই কিশোরী। তার পরই আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। শেষ অবধি পুলিশের দ্বারস্থ হয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেন তাঁরা।
We’re now on WhatsApp- Click to join
বৃহস্পতিবারই কুলিক ফরেস্টের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীর দেহ। দেহটি পচাগলা অবস্থায় পাওয়া গিয়েছে। পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে নাবালিকাকে খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, উঠে আসে দিলীপ রায়ের নাম। জানা যায় যে, সে পরিচিত ছিল নাবালিকার। এরপর থেকেই তার খোঁজে শুরু হয় তল্লাশি।
4rth encounter in #Bengal
The main accused in the rape and murder of a minor girl in Raiganj was killed in an alleged police encounter by Raiganj Police.
According to police sources, the accused was attempting to flee through the Bihar–Bengal border. Acting on a tip-off,… pic.twitter.com/GLGq9VQOYg
— Kamalika Sengupta (@KamalikaSengupt) November 9, 2026
সূত্রের খবর, অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল একাধিক বিশেষ দল। খতিয়ে দেখা হয় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও। অবশেষে গতকাল রাতে অভিযুক্তের সন্ধান পায় রায়গঞ্জ থানার পুলিশ। এরপরই তাকে ধরতে তাড়া করেন পুলিশ আধিকারিকরা। অভিযোগ যে, পুলিশকে দেখে বিহারের সীমানা দিয়ে দিলীপ পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মত অভিযোগও ওঠে দিলীপের বিরুদ্ধে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ বলেই জানা গিয়েছে। এই গুলির লড়াইয়েই ঘটে এনকাউন্টারের ঘটনা। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলেই খবর।
Read More- পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি! বারুইপুরের পর এবার গাইঘাটায় ‘এনকাউন্টার’! ঘটনায় মৃত্যু অভিযুক্তর
উল্লেখ্য, রাজ্যে গত কয়েক মাসেই একাধিক এনকাউন্টারের ঘটনা প্রকাশ্যে এসেছে। একের পর এক এমন ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়েও নতুন করে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠলেও প্রতিটি এনকাউন্টারের ক্ষেত্রে ঘটনার প্রকৃত পরিস্থিতি ও পুলিশের এহেন পদক্ষেপ নিয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৯ এমএম পিস্তলও। আর এখানেই উঠছে প্রশ্ন, অভিযুক্তের কাছে ওই পিস্তল কীভাবে এল? রায়গঞ্জের ঘটনায় এবার কী পরিণতি হল, এখন সেদিকেই নজর থাকবে। এর পাশাপাশি নাবালিকার ঘটনায় তদন্ত এবার আরও কত দূর এগোয়, তা দেখার অপেক্ষা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






