Bangla News

Agnimitra Paul: লন্ডন-স্টাইলে এবার টোটোতেই হবে ফুড কোর্ট, ব্যাংকক-স্টাইলে হবে হকার জোন, চিনের ধাঁচে সাজবে শহর

এবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু করে চায়না টাউন, বাংলার একাধিক জায়গার উন্নয়নের কথাও সাংবাদিক বৈঠক করে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Agnimitra Paul: শহর হবে আস্ত চিন! উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

হাইলাইটস:

  • এবার বাংলার একাধিক জায়গায় উন্নয়ন প্রকল্পের ঘোষণা
  • এদিন এমনটাই ঘোষণা করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
  • চীনের ধাঁচেই এবার সেজে উঠবে বাংলার একাধিক জায়গা

Agnimitra Paul: এদিন শহর কলকাতা সহ বাংলার নানা জায়গায় উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগেও একাধিকবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখে শোনা গিয়েছে শহর সাজানোর কথা। তাই এবার একেবারে মউ স্বাক্ষর করার কথাও ঘোষণা করে বসলেন বাংলার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

We’re now on WhatsApp- Click to join

এবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু করে চায়না টাউন, বাংলার একাধিক জায়গার উন্নয়নের কথাও সাংবাদিক বৈঠক করে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি-র সাথেও এদিন একগুচ্ছ প্রকল্পেরও চুক্তি করা হয়েছে।

We’re now on Telegram- Click to join

এদিন কী কী প্রকল্প ঘোষণা করা হয়েছে?

১) সমগ্র বাংলা জুড়ে তৈরি করা হবে পাবলিক টয়লেট।

২) ব্যাংকক মডেলে হকার জোন তৈরি করা হবে শহরের হকারদের বসার জন্য। তিনি জানান, ব্যাংকক মডেলে বানিয়ে দেওয়া যেতে পারে ফুড কোর্ট। ফুটপাথেই যে হতে হবে এর কোনও মানে নেই। বানিয়েও দেওয়া হতে পারে ফুড স্ট্রিট। গাড়িঘোড়া সেখানে ঢুকবে না। বানিয়ে দেওয়া যেতে পারে টেন্টও। তিনি আরও উল্লেখ করেছেন যে, লন্ডনে অনেক জায়গায় টোটোর মত গাড়িগুলিতে বানিয়ে দেওয়া হয়েছে খাবারের দোকান। সেটাও এ রাজ্যে করা হতে পারে।

৩) উন্নয়ন করা হবে বস্তি এলাকায়। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো বস্তি এলাকার বাসিন্দাদের জন্যও তৈরি করা হবে স্থায়ী বাসস্থান।

৪) হাওড়া এবং কলকাতায় গঙ্গাপাড়কে সাজানো হবে মেরিন ড্রাইভের মতো। এটা একটা বিরাট প্রজেক্ট বলেই উল্লেখ করেছেন পুরমন্ত্রী।

৫) নবদ্বীপ অর্থাৎ মায়াপুরেও উন্নয়ন প্রকল্প। নির্মাণ করা হবে আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো।

Read More- কালীপুজো থেকে শুরু ছটপুজো, এবার উৎসবকে ঘিরে বাড়তি সতর্কতা জারি রাজ্য সরকারের

৬) কলকাতার কলেজ স্ট্রিটকে যে সাজানোর পরিকল্পনা করা হয়েছে, তা নিয়েও হয়েছে মউ স্বাক্ষরিত।

৭) একেবারে চিনের ধাঁচে সাজানো হবে চায়না টাউনকে। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “কলকাতার কলেজ স্ট্রিটের মতো যেমন বইপাড়া আর কোথাও নেই, ঠিক তেমনই চায়না টাউনও দেশের আর কোথাও নেই।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button