Municipal Election 2026: কালীপুজোর পর ফের ভোট বাংলায়, কলকাতা-হাওড়া সহ মোট ৭টি পুরসভায় নির্বাচন কবে?
এবার সূত্র মারফত জানা গিয়েছে, ২৭-২৮শে নভেম্বর নির্বাচন হতে পারে। আর ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে শুধু কলকাতা ও হাওড়া নয়, একদিনে একসঙ্গে ৭টি পুরসভায় ভোট হবে। অক্টোবরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।
Municipal Election 2026: শুধু কলকাতা ও হাওড়া নয়, একদিনে একসঙ্গে ৭টি পুরসভায় ভোট হবে
হাইলাইটস:
- নভেম্বরের শেষেই কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে
- ২৭-২৮শে নভেম্বর নির্বাচন হতে পারে এবং ২রা ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে
- শুধু কলকাতা ও হাওড়া নয়, একসঙ্গে ৭টি পুরসভায় ভোট হবে
Municipal Election 2026: দুর্গাপুজোর পরই ফের রাজ্যের নির্বাচন। নভেম্বরেই কলকাতা (KMC) ও হাওড়ায় পুরভোট (HMC) হতে পারে। তবে এখনও পর্যন্ত নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে শোনা গিয়েছিল পুজোর পর পুরভোট হতে পারে। এবার সূত্র মারফত জানা গিয়েছে, ২৭-২৮শে নভেম্বর নির্বাচন হতে পারে। আর ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে শুধু কলকাতা ও হাওড়া নয়, একদিনে একসঙ্গে ৭টি পুরসভায় ভোট হবে। অক্টোবরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।
We’re now on WhatsApp – Click to join
অক্টোবরেই দিনক্ষণ ঘোষণা?

খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ জারি করা হবে। নবান্ন সূত্রে খবর, ২৭ অথবা ২৮শে অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পরে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেই অনুযায়ী পদক্ষেপ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য, আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে ভোটের প্রস্তুতি নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে।
Read more:- নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীর বিপদ আরও বাড়ছে! আদালতে বড় ধাক্কা খেলেন মিলন প্রধান
কোন কোন পুরসভায় ভোট হবে?
মোট ৭টি পুরসভায় একসঙ্গে ভোট হবে। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, বালি, ধূপগুড়ি, হলদিয়া, কালিম্পং এবং কার্শিয়াং পুরসভা। মোট ৬৩০১ বুথে ভোটগ্রহণ পর্ব চলবে। সূত্র মারফত খবর, কমিশনের পরিকল্পনা অনুযায়ী ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ হতে পারে এবং ২রা ডিসেম্বর ভোট গণনার সম্ভাবনা রয়েছে। ৭ই ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আর বাকি যে সব পুরসভা রয়েছে, তার নির্বাচন হতে পারে সংশ্লিষ্ট পুরবোর্ডের মেয়াদ অনুযায়ী। সেক্ষেত্রে, আগামী বছর শুরুর দিকে বাকি পুরসভার ভোট হতে পারে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







