BJP Meeting: বাংলা নিয়ে ফিডব্যাক RSS-এর, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যকে কী নির্দেশ দিলেন নীতিন নবীন?
এ বৈঠকে মূলত চার মাসের বেশি সময় ধরে রাজ্য সরকারের কাজ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা করা হয়। সরকার ও প্রশাসন এবং সংগঠনের মধ্যে সমন্বয় রক্ষা করাই হল এর মূল লক্ষ্য।
BJP Meeting: বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বৈঠকে পুরসভার ভোট পরিকল্পনার উপর বিশেষ জোর
হাইলাইটস:
- সম্প্রতি পর্যালোচনা বৈঠকে বসেছিলেন নীতিন নবীন
- এই সমন্বয় বৈঠকে দেওয়া হয়েছে এবার বিশেষ জোর
- কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে পরিকল্পনার
BJP Meeting: গত চার মাসে সরকারের কাজ কেমন চলছে? দল ও সরকারের কাজে কতটা সমন্বয় রয়েছে? — এই সব কিছু পর্যালোচনা করতেই বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এদিন বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। এবং হাজির ছিলেন সুকান্ত মজুমদারও। সূত্রের খবর অনুযায়ী, নীতিন নবীনের এই সমন্বয় বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট পরিকল্পনার উপরে।
We’re now on Telegram- Click to join
এ বৈঠকে মূলত চার মাসের বেশি সময় ধরে রাজ্য সরকারের কাজ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে পর্যালোচনা করা হয়। সরকার ও প্রশাসন এবং সংগঠনের মধ্যে সমন্বয় রক্ষা করাই হল এর মূল লক্ষ্য। জানা যাচ্ছে যে, কোন ব্লুপ্রিন্টের ওপর বিজেপি চলবে, বৈঠকে তা-ও পেশ করেন সুকান্ত মজুমদার। এতে মতামত জানান শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
We’re now on WhatsApp- Click to join
খবর সূত্রে, এই পুরভোট হতে পারে কালীপুজোর পরই। ২৭-২৮শে নভেম্বর হতে পারে এই নির্বাচন। ডিসেম্বরের শুরুতেই ফল ঘোষণার সম্ভাবনা এই পুরসভা নির্বাচনের। কেবল কলকাতা এবং হাওড়াই নয়, ওই একদিনে হবে সাত পুরসভায় ভোট। কলকাতা ও হাওড়ার পাশাপাশি হবে বালি, ধূপগুড়ি, হলদিয়া, কালিম্পং ও কার্শিয়াং পুরসভায় হবে নির্বাচন। মোট ভোটগ্রহণ হবে ৬৩০১টি বুথে। আগামী বছর ফেব্রুয়ারির দিকে হতে পারে বাকি সব পুরসভার ভোট।
🚨 MAJOR BJP ORGANISATIONAL RESHUFFLE IN BENGAL ON THE CARDS🪷🧡
With the civic polls approaching, BJP national president Nitin Nabin held meetings in Delhi with Bengal BJP president Samik Bhattacharya, CM Suvendu Adhikari and Union minister Sukanta Majumdar.
🔹 Party sources… pic.twitter.com/5kGMdSjt47
— বাংলার টিনটিন (@Banglar_Tintin) September 25, 2026
বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই এটাই প্রথম ভোট পরীক্ষা বিজেপি সরকারের কাছে। সেই কারণে এই নির্বাচনে জয় নিশ্চিত করতেই এবং সব পুরসভা নিজেদের দখল করতেই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা। এই পরিকল্পনা যাতে কার্যকর হয়, তার উপরেই এবার বিশেষ জোর নীতিন নবীনের।
বৈঠকে বাংলা সম্পর্কে RSS-এর ফিডব্যাক নিয়েও আলোচনা করা হয়েছে বলেও জানা গিয়েছে। RSS-এর পক্ষ থেকে হাজির ছিলেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি অরুণ কুমার। এছাড়াও, গত চার মাসে রাজ্য সরকারের কাজ, গৃহীত সিদ্ধান্তও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে।
সরকার ও দলের কাজের মধ্যে এই সমন্বয়ে যাতে থাকে সে বিষয়েও বিশেষ বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যকে। দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় পারস্পরিক দায়িত্বশীল ভূমিকা পালন করারই নির্দেশ দুই পক্ষকেই।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





