NCPI Committee Row: এনসিপিআই-য়ের নয়া কমিটি গঠন নিয়ে নতুন মোড়, কাকলি এবং সুদীপদের সিদ্ধান্তের বিরোধিতা করে ওম বিড়লাকে চিঠি প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে-র
এবার ওই নয়া কমিটি গঠন নিয়ে কাকলি এবং শতাব্দীদের বিরুদ্ধে সরব হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে এনসিপিআই-য়ের প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে চিঠি পাঠালেন।
NCPI Committee Row: কাকলি এবং সুদীপরা তাঁদের দলেই থাকুন? এই প্রশ্নের জবাবে এদিন যা বললেন শান্তনু দে…
হাইলাইটস:
- নয়া কমিটি গঠন নিয়ে কাকলি-শতাব্দীদের বিরুদ্ধে সরব শান্তনু দে
- এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওম বিড়লাকে চিঠি শান্তনু দের
- এদিন কী বলেছেন প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে? বিস্তারিত জানুন
NCPI Committee Row: একদিকে যেমন দলত্যাগী বিরোধী আইনে তাঁদের সাংসদপদ খারিজের দাবিতে তৃণমূল গিয়েছে সুপ্রিম কোর্টে। তো আবার অন্যদিকে লোকসভার স্পিকারের চিঠির জবাব দিতে গিয়েও খেতে হচ্ছে ‘হোঁচট’। চিঠির জবাব দিতেই ফের তাঁরা সময় চেয়েছেন। এই অবস্থায় তাঁরা যে দলে গিয়েছেন, সেই এনসিপিআইয়ের এবার নয়া কমিটি গঠন করেছেন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়রা।
We’re now on Telegram- Click to join
এবার ওই নয়া কমিটি গঠন নিয়ে কাকলি এবং শতাব্দীদের বিরুদ্ধে সরব হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে এনসিপিআই-য়ের প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে চিঠি পাঠালেন। তাঁর অভিযোগ যে, এনসিপিআই-কেই এবার দখল করতে চাইছেন তৃণমূল-ত্যাগী সাংসদরা।
We’re now on WhatsApp- Click to join
কী বলেছেন শান্তনু দে?
এনসিপিআই-য়ের নয়া কমিটি গঠনের বিরোধিতা করে এদিন লোকসভার স্পিকারকে চিঠি দেওয়ার কথা জানিয়ে শান্তনু দে বলেছেন, “একটা নতুন কমিটি তৈরি করতে গেলে যারা প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে, যারা ছিল দায়িত্বে, তাদের সাথে একটা আলোচনা করার দরকার ছিল। সেটা তো আর হয়নি। আমাকে তো আজ অবধি ডাকেনি। অথবা আমার সাথে দলটাকে যারা তৈরি করেছে, তাদেরও কাউকে ডাকেনি। আমরা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছি স্পিকারকে। নিজেও আমি পাঠিয়েছি। বা যারা ত্রিপুরায় দায়িত্বে ছিল, চিঠি পাঠিয়েছে তারাও। ওই চিঠিতে স্পিকারকে আমরা জানিয়েছি যে আমাদের সাথে আলোচনা না করে, আমাদের সমর্থন ছাড়াই যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা একটু আগে বিবেচনা করে দেখবেন।”
NCPI appoints national office-bearers; seven former TMC MPs among those given key roles
Read @ANI Story |https://t.co/v3oqGCYpLN#NCPI #rebelMPs #ExTMCMPs #NationalOfficeBearers #JyotiProkashChatterjee pic.twitter.com/UAGWL6CZK8
— ANI Digital (@ani_digital) September 23, 2026
এছাড়া এনসিপিআই-য়ের জাতীয় কমিটি গঠনে সভাপতি হিসেবে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির সই রয়েছে। এই নিয়ে শান্তনু দে বলেছেন, “জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়কে তাঁরা সভাপতি বলছে, কিন্তু কোনওদিন আমরা তার মুখই দেখিনি। আমাদের সাথে পরিচয় নেই তার। এনসিপিআই-য়ের পেজে কোথাও তার ছবি এবং পরিচয় নেই। সব নিয়েই অন্ধকারের মধ্যে আমরা রয়েছি।”
Read More- এবার সাম্প্রতিক ইতিহাসে এই প্রথমবার! মমতার কর্মীরা আক্রান্ত হতেই এবার বড় পদক্ষেপ নিল প্রদেশ কংগ্রেস
চার বছর আগে তাঁরা এনসিপিআই গঠন করেছিলেন জানিয়ে শান্তনু দে বলেছেন, “এনসিপিআই-য়ের জাতীয় সম্পাদক পদে ছিলাম। ২০২২ সালে শুরু করেছিলাম দলটা। দল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে কি না, জানায়নি সেটাও।” এরপরই তাঁর অভিযোগ যে, কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নিজেদের মতো নতুন কমিটি গঠন করে দল দখল করার চেষ্টা করছেন। তাঁরা মনে করছেন যে, এটি সম্পূর্ণ আইন বিরোধী।’
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





