Assam Flood: বন্যায় বিপর্যস্ত অসমের পাশে এবার বাংলা, ১০ কোটি টাকা আর্থিক সাহায্যর হাত বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন স্পষ্ট বার্তা দেন যে, অসমের যে কোনও সংকটময় পরিস্থিতিতে পাশে রয়েছে বাংলা।
Assam Flood: বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবার ধন্যবাদ জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
হাইলাইটস:
- সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- এই সংকটময় পরিস্থিতিতে অসমের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ
Assam Flood: বন্যায় অসম বিপর্যস্ত। দীর্ঘ বেশ কিছুদিন ধরে অসম ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। অসমের এই দুর্দিনে সাহায্যে হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ। অসমের পাশে এবার দাঁড়াতে বিধানসভা থেকে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এবার আর্থিক সাহায্য পাঠানো হবে প্রতিবেশী রাজ্য অসমে। কথা মতোই এবার কাজ। অসম সরকারের কাছে ১০ কোটি পাঠাল শুভেন্দু সরকার। সমাজ মাধ্যমে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে এদিন ধন্যবাদ জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী।
We’re now on Telegram- Click to join
এদিন কী লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন স্পষ্ট বার্তা দেন যে, অসমের যে কোনও সংকটময় পরিস্থিতিতে পাশে রয়েছে বাংলা।
We’re now on WhatsApp- Click to join
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন যে, ‘মানুষ তো মানুষের জন্যই’। সর্বদা রাষ্ট্রবাদী সরকার যে কোনও প্রান্তের জনগণের পাশে রয়েছে, এই মন্ত্রেই পথ চলা আমাদের। অসমের এহেন কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তঃকরণে পাশে রয়েছে আপনাদের। মা কামাখ্যা এবং অসমের এই সংকটময় পরিস্থিতি মা কালীর আশীর্বাদে দ্রুত কেটে যাক এবং জনজীবন স্বাভাবিক হোক এই কামনা করি। পশ্চিমবঙ্গ এবং অসমের আত্মিক আর সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হোক আগামীদিনে।’
'মানুষ মানুষের জন্য' ও রাষ্ট্রবাদী রাজ্য সরকার সর্বদা যেকোনো প্রান্তের জনগণের পাশে, এই মন্ত্রেই আমাদের পথ চলা। অসমের এই কঠিন সময়ে বাংলার মানুষ সর্বান্তঃকরণে আপনাদের পাশে রয়েছেন।
মা কামাখ্যা ও মা কালীর আশীর্বাদে অসমের এই সংকটময় পরিস্থিতি দ্রুত কেটে যাক এবং জনজীবন স্বাভাবিক হোক… https://t.co/kVmqFvuEI6— Suvendu Adhikari (@SuvenduWB) August 13, 2026
ধন্যবাদ জ্ঞাপন অসমের মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, এদিন পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ এবং অসমের আত্মিক সম্পর্ককে তুলে ধরেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, “অসম এবং পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে দীর্ঘদিনের এক গভীর আত্মিক সম্পর্ক। আমাদের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং দুই রাজ্যের মানুষের আন্তরিকতার বন্ধনে এই সম্পর্ক গড়ে উঠেছে।
Read More- নেতাজিকে নিয়ে অবমাননা করার দুঃসাহস, রাজ্য ডিজিকে পাশে বসিয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
বন্যা ত্রাণ এবং পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার ১০ কোটি টাকার সহায়তা প্রদানের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং বাংলার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই অসমবাসীর হয়ে। মা কামাখ্যা এবং মা কালীর আশীর্বাদে এই কঠিন সময় আমাদের অতিক্রম করার শক্তি দিক…এই কামনাই করি।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







